Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভিসা ছাড়াই যাওয়া যেত ইরানে, ভারতীয়দের জন্য সেই সুবিধা বাতিল করল তেহরান

ভিসা ছাড়াই যাওয়া যেত ইরানে, ভারতীয়দের জন্য সেই সুবিধা বাতিল করল তেহরান

Online Desk নভেম্বর 18, 2025
iran-dd.jpg

ওঙ্কার ডেস্ক: ভিসা ছাড়াই ভারতীয়রা পারস্যে যেতে পারছিলেন, মূলত পর্যটন ব্যবস্থায় গতি আনতে এই সিদ্ধান্ত নিয়েছিল ইরান। এ বার সেই সুবিধা বাতিল করল তেহরান। ভারত থেকে আর কোনও পর্যটক বিনা ভিসায় ইরানে যেতে পারবেন না। ইরানের তরফে জানানো হয়েছে, এ বার থেকে ইরানে যেতে হলে ভিসা লাগবে।

সূত্রের খবর, দেড় বছর আগে ভারতীয়দের জন্য ভিসায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইরান। কিন্তু আপাতত তা স্থগিত করে দিয়েছে তারা। আগামী ২২ নভেম্বর থেকেই এই নয়া নিয়ম কার্যকর হতে চলেছে। নয়াদিল্লির দাবি, গত বছর ফেব্রুয়ারিতে ভারত-সহ ৩০টি দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়া সে দেশ ভ্রমণের সুবিধা চালু করেছিল ইরান। কিন্তু কিছু অসাধু চক্র ইরানের মাটিকে ব্যবহার করে ভারতীয়দের সঙ্গে প্রতারণা করছে। আর সে কারণেই এই সুবিধা স্থগিত করেছে তেহরান।

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভারতীয়দের ইরানে নিয়ে যাচ্ছে প্রতারকরা। কিংবা তৃতীয় কোনও দেশে তাঁদেরকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েও ইরানে নিয়ে যাওয়া হচ্ছে। আর সে দেশে নিয়ে যাওয়ার পর অপহরণ করে মুক্তিপণ দাবি করা হচ্ছে। এমন বেশ কিছু ঘটনা সরকারের গোচরে এসেছে। দুষ্কৃতীরা যাতে ভারতীয়দেরকে ফাঁদে ফেলে কোনও বিপাকে না ফেলতে পারে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ২২ নভেম্বর থেকে ইরানে যেতে হলে ভারতীয়দের ভিসা লাগবে।

Post Views: 104

Continue Reading

Previous: হাসিনার বক্তব্য প্রকাশ থেকে সংবাদ মাধ্যমকে বিরত থাকার হুঁশিয়ারি ইউনুস সরকারের
Next: বোটানিক্যাল গার্ডেনে উদ্বোধন হল ‘নক্ষত্র বাটিকা’র

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.