Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বোটানিক্যাল গার্ডেনে উদ্বোধন হল ‘নক্ষত্র বাটিকা’র

বোটানিক্যাল গার্ডেনে উদ্বোধন হল ‘নক্ষত্র বাটিকা’র

Online Desk নভেম্বর 18, 2025
botanical-garden.jpg

ওঙ্কার ডেস্ক: হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে উদ্বোধন হল ‘নক্ষত্র বাটিকা’র। ভারতের প্রাচীন জ্যোতির্বিদ্যার জ্ঞান ও উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে সমন্বয় ঘটাতে এই উদ্যোগ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ২৭টি নক্ষত্রের (চন্দ্র নক্ষত্রমণ্ডল) প্রতিটির সঙ্গে একটি নির্দিষ্ট বৃক্ষ প্রজাতির সম্পর্ক রয়েছে। সেই ধারণার ভিত্তিতেই এই বিশেষ বাগান তৈরি করা হয়েছে।

নক্ষত্র বাটিকায় ২৫টি উদ্ভিদ পরিবারের ৩৩টি প্রজাতি রয়েছে। নক্ষত্র বাটিকার প্রতিটি উদ্ভিদ প্রজাতি একটি নির্দিষ্ট নক্ষত্রের প্রতিনিধিত্ব করে এবং তার আধ্যাত্মিক, প্রতীকী ও পরিবেশগত তাৎপর্য রয়েছে। ভারতের প্রাচীন পরিবেশ-জ্ঞান, জৈববৈচিত্র্য রক্ষার চেতনা এবং উদ্ভিদ–সংস্কৃতির ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে এই নক্ষত্র বাটিকা।

উল্লেখ্য, ১৭ নভেম্বর এই বাটিকার উদ্বোধনে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক-এর যুগ্ম সচিব বেদ প্রকাশ মিশ্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-র পরিচালক কানাদ দাসও। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে বেদ প্রকাশ মিশ্র নক্ষত্র বাটিকায় ফাইকাস রিলিজিওসা এল (পিপুল গাছ)-এর একটি চারা রোপণ করেন। উদ্যানের ঐতিহবাহী ঐশ্বর্য—বিশাল অট্টাল ক্যাম্পাসযুক্ত বটবৃক্ষের অভয়ারণ্য অঞ্চল—পরিদর্শন করেন বেদ প্রকাশ মিশ্র। বিজ্ঞানী ও গার্ডেনের কর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি। উদ্যান সংরক্ষণে তাঁদের নিষ্ঠা ও দায়িত্বের প্রশংসা করেন।

Post Views: 227

Continue Reading

Previous: ভিসা ছাড়াই যাওয়া যেত ইরানে, ভারতীয়দের জন্য সেই সুবিধা বাতিল করল তেহরান
Next: ফের পর্দায় ফিরছেন আদৃত রায়, কবে কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

সম্পর্কিত গল্প

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.