Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের পর্দায় ফিরছেন আদৃত রায়, কবে কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

ফের পর্দায় ফিরছেন আদৃত রায়, কবে কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

Online Desk নভেম্বর 18, 2025
def.png

ওঙ্কার বাংলা: বাংলা টেলিভিশনের পরিচিত ও সফল নায়ক আদৃত। তাঁর শেষ মেগা মিত্তির বাড়ি সেভাবে জনপ্রিয়তা না পেলেও, ‘উচ্ছেবাবু’র জনপ্রিয়তা এখনও বর্তমান। সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ নন আদৃত, তবে কিছুদিন আগেই একদম ভিন্ন লুকের ছবি পোস্ট করেন তিনি। খাদির পোশাক পরনে, গলা ভর্তি হাত, আঙুল জুড়ে আংটি। কানে ফুল-কান। অভিনেতার সাজ নিয়ে চর্চা শুরু হয়ে যায় সমাজমাধ্যমে!
তবে এবার নতুন খবর ফের পর্দায় ফিরছেন অভিনেতা। টলিপাড়ায় আলোচনা ‘এসভিএফ’ প্রযোজিত নতুন ধারাবাহিকের নায়ক হতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, স্টার জলসায় আসতে চলেছে ‘এসভিএফ’-এর নতুন ধারাবাহিক। নতুন মেগার মুখ হিসাবেই ভাবা হয়েছে আদৃতকে। তবে নায়কের বিপরীতে কাকে দেখা যাবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। নতুন মুখের খোঁজ চলছে।
‘মিঠাই’ শেষ হওয়ার পর সহ-অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আদৃত। অভিনয় ছাড়াও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের কৌতূহল ব্যাপক। তবে বরাবরই কাজ ছাড়া নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনও দিনই আলোচনায় সাড়া দেননি আদৃত। অভিনয়ের পাশাপাশি জোরকদমে নিজের গানের দলকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন আদৃত। তবে তার নতুন কাজের খবরে খুশি অনুরাগীরা। কোন গল্পে তাঁকে দেখা যাবে সেই নিয়েও কৌতূহলে রয়েছেন দর্শকেরা।

Post Views: 321

Continue Reading

Previous: বোটানিক্যাল গার্ডেনে উদ্বোধন হল ‘নক্ষত্র বাটিকা’র
Next: এবার শীতে বক্স অফিস মাতাতে আসছে ‘ধুরন্ধর’, প্রকাশ্যে এল ছবির ট্রেলার

সম্পর্কিত গল্প

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে ফিরল দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.