Skip to content
মার্চ 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মোহনবাগানে এলেন ৬ ফুটের উপর ইংরেজ ডিফেন্ডার

মোহনবাগানে এলেন ৬ ফুটের উপর ইংরেজ ডিফেন্ডার

Online Desk জুলাই 2, 2024
thumb_18299-1.jpg

স্পোর্টস ডেস্ক :অস্ট্রেলিয়ার ব্রিসবেন রোর থেকে স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেডকে নিয়ে এল মোহনবাগান সুপার জায়ান্ট। গত মরশুমে অস্ট্রেলিয়ার এ-লিগে ব্রিসবেনের দলকে নেতৃত্ব দেন তিনি এবং তাদের হয়ে লিগে ২৫টি ম্যাচ খেলেন সেন্টার ব্যাক অ্যালড্রেড। প্রতিটি ম্যাচেই শুরু থেকে শেষ পর্যন্ত খেলেন তিনি। আসন্ন মরশুমে তিনি ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগানের রক্ষণ সামলাবেন। অধিনায়কের আর্মব্যান্ডও হয়তো দেখা যেতে পারে তাঁর হাতে। মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে তাঁর যোগদানের খবর ঘোষণা করা হয়।

স্কটল্যান্ডের এই ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার ডিফেন্ডার এ বছর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নেন। ২০১৯-এ তিনি ব্রিসবেন রোরে যোগ দেন। তার পর থেকে এ-লিগে তিনি ১০২টি ম্যাচ খেলেছেন। রক্ষণ সামলানোর পাশাপাশি তিনটি গোলও করেছেন ও দুটি গোলে অ্যাসিস্টও করেছেন ৩৩ বছর বয়সী এই সেন্টার ব্যাক। তার আগে তিনি ইংল্যান্ডের বারি এফসি, স্কটল্যান্ডের মাদারওয়েল এফসি, ইংল্যান্ডের ব্ল্যাকপুল, বরো-সহ দুই দেশের অনেক ক্লাবের হয়ে খেলেন। ২০০৮ থেকে ইউরোপ, অস্ট্রেলিয়ায় খেলার পর এ বার তিনি খেলতে আসছেন ভারতে।মোহনবাগানে যোগ দিতে পেরে খুশি ইংলিশ ডিফেন্ডার। টম বলেন, ‘আমি মোহনবাগানে যোগ দিতে পেরে খুবই খুশি। সবুজ মেরুন জার্সি পরতে পারা সম্মানের। মাঠে নামার জন্য উদগ্রীব। আমি ইংল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়ায় খেলেছি। এবার ভারতে খেলব। আইএসএল এবং এসিএলে শতাব্দীপ্রাচীন ক্লাবের প্রতিনিধিত্ব করার অপেক্ষায়। আমি মোহনবাগানের ইতিহাস সম্বন্ধে অবগত। প্রত্যেক ম্যাচে নিজের সেরাটা দেওয়ার জন্য তৈরি। ক্লাবকে সাফল্য, ফ্যানদের আনন্দ দিতে চাই। ভারতে যাওয়ার অপেক্ষায়।’ নতুন বিদেশি ডিফেন্ডার প্রসঙ্গে মোহনবাগান কোচ জোস মলিনা বলেন, ‘টম অ্যালড্রেড অভিজ্ঞ ফুটবলার। ও আমাদের রক্ষণ আরও জোরদার করবে। বড় চেহারা এবং আগ্রাসী মনোভাব। এরিয়াল বলে খুব ভাল। বিল্ড আপ প্লেতেও টেকনিক ভাল।’

Post Views: 78

Continue Reading

Previous: ভবানীপুরের কাছে ড্র করে লিগ শুরু বাগানের
Next: বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে পথ চলা শুরু বিটিএ -সিএসজেসির

সম্পর্কিত গল্প

KKR.jpg

আইপিএলের সম্ভাব্য সূচি প্রকাশ, কবে কবে রয়েছে ম্যাচ নাইটদের

Online Desk মার্চ 11, 2026
S.jpg

বুমরাহকে বিশ্রামের ভাবনা বোর্ডের

Online Desk মার্চ 11, 2026
K.jpg

কীর্তি আজাদের বক্তব্যতে ক্ষুব্ধ ঈশান কিষান, ক্রিকেটারদের অপমান করা হয়েছে বললেন গম্ভীর

Online Desk মার্চ 11, 2026

You may have missed

20260312_160257.jpg

এলপিজি প্ল্যান্ট সুরক্ষিত রাখতে এবং কালোবাজারি বন্ধ করতে রাজ্যগুলিকে নির্দেশ শাহের মন্ত্রকের

Online Desk মার্চ 12, 2026
20251025_210859.jpg

হাতুড়ি দিয়ে স্ত্রী, পুত্রবধূ-সহ পরিবারের ৩ জনকে খুন, ওড়িশায় মাতালের কাণ্ডে শোরগোল

Online Desk মার্চ 12, 2026
mamata-raviii.jpg

বাংলাকে যারা ভালোবাসেন, বাংলাও তাদের ভালোবাসে, নয়া রাজ্যপালকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk মার্চ 12, 2026
20260312_142221.jpg

ইরানে শাসনব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা রিপোর্ট

Online Desk মার্চ 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.