Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মরক্কোয় কোনও ভারতীয়র হতাহতের খবর নেই, স্বস্তির খবর শোনালো সেদেশের ভারতীয় দূতাবাস

মরক্কোয় কোনও ভারতীয়র হতাহতের খবর নেই, স্বস্তির খবর শোনালো সেদেশের ভারতীয় দূতাবাস

Online Desk সেপ্টেম্বর 10, 2023
morocco.png

অনলাইন ডেস্ক, ওঙ্কার বাংলা: কিছুটা স্বস্তির খবর শোনালো মরক্কোর স্বরাষ্ট্রমন্ত্রক এবং সেদেশের ভারতীয় দূতাবাস। বিধ্বংসী ভূমিকম্পে এখনও পর্যন্ত সেদেশে কোনও ভারতীয়র হতাহতের খবর নেই বলে জানিয়ে দিল তারা। আর এই সংবাদে কিছুটা হলেও উদ্বেগ কমল সেদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের পরিবারের।
মরক্কের মারাকাশ শহর যেন মৃত্যুপুরী। যে দিকে চোখ যায় ধ্বংসের তাণ্ডব আর মৃত্যুর মিছিল। ধ্বংসস্তুপের মধ্যে এখনও প্রাণের স্পন্দন খুঁজে চলেছেন উদ্ধারকারী সেনাকর্মীরা। তবে এর মধ্যেও কিছুটা সুখবর শোনাল ভারতীয় দূতাবাস এবং মরোক্কোর প্রশাসন। ভূমিকম্পে কোনও ভারতীয়র হতাহতের খবর নেই বলে জানিয়ে দিল মরক্কোর ভারতীয় দূতাবাস। প্রসঙ্গত ৮ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে আফ্রিকার উত্তর পশ্চিমের ছোট্ট পাহাড়ি দেশ মরক্কো। কম্পনের এপিসেন্টার ছিল মারাকাশ শহর থেকে ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। আর কম্পনের মাত্রা ছিল ৬.৮,
এখনো পর্যন্ত সরকারি ভাবে ২০১২ জন নিহত এবং ২০৫৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে মরক্কো প্রশাসন। তারমধ্যে প্রায় দেড় হাজার জনের অবস্থা গুরুতর। ভারতীয় দূতাবাস মরক্কোতে বসবাসকারী ভারতীয়দের শান্ত থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলার জন্য আবেদন জানিয়েছে। প্রসঙ্গত ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ মরক্কোর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সাহায্যের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন মরক্কোর প্রেসিডেন্ট।

Post Views: 100

Continue Reading

Previous: বর্ধমানে কলস যাত্রার মধ্য দিয়ে শুরু হল শিব পুরাণ কথা
Next: কলকাতায় ইয়ারিয়া ২-এর প্রচারে যশ ও দিব‍্যা

সম্পর্কিত গল্প

20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026
blue-sparrow-missile.png

খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.