Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশে ভাঙা হল মুজিবের বাড়ি, জিনিসপত্র লুঠ করল জনতা

বাংলাদেশে ভাঙা হল মুজিবের বাড়ি, জিনিসপত্র লুঠ করল জনতা

Online Desk ফেব্রুয়ারি 6, 2025
dhanmandi-house.jpg

ওঙ্কার ডেস্ক: গত আগস্ট মাসের স্মৃতি ফিরল বাংলাদেশে। শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা। বুধবার রাত থেকে বাড়ি ভাঙা চলছে। বৃহস্পতিবার সকালেও তা অব্যাহত রয়েছে। এদিন সকালে দেখা গেল দলে দলে মানুষকে ভাঙা বাড়ির ভিতরে ঢুকে জিনিসপত্র লুঠ করতে।
কেউ বাড়িতে ঢুকে লোহা, কেউ বা ভাঙা আসবাব ও বই নিয়ে চলে যান। মূলত নিম্ন আয়ের মানুষ এই লুঠপাটে অংশ নেন। । বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে বক্তব্য প্রচার করবেন, এমনটা খবর রটে যায়। তার পর থেকে ক্ষোভে ফেটে পড়েন জনতা। ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তাঁরা ‘বুলডোজার মিছিল’ এবং ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন। বাড়ি ভাঙার জন্য আনা হয় এক্সকাভেটর। তা দিয়ে ভেঙে ফেলা হয় মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িটি। বিক্ষুব্ধ জনতা বাড়িটিতে অগ্নিসংযোগ ও করে।
উল্লেখ্য, গত জুলাই মাসে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সেদেশের ছাত্র জনতা বিক্ষোভ করেন। সেই বিক্ষোভের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ওইদিনই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ জনতা। তার পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

ভিডিও দেখুন- 

Post Views: 128

Continue Reading

Previous: ফের বঙ্গে শীতের আমেজ, সপ্তাহান্তে পারদ নামবে ২ থেকে ৪ ডিগ্রি
Next: পাঞ্জাব বধ করে লিগ শিল্ড নিশ্চিত মোহনবাগানের

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

Online Desk মার্চ 4, 2026
bangladesh.jpg

খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

Online Desk মার্চ 3, 2026
Dhanmundi.jpg

৩২ নম্বর ধানমুন্ডি

Online Desk মার্চ 3, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.