Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মুম্বই বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত ৯০,০০০ মার্কিন ডলার এবং প্রায় ২২ লক্ষ টাকার সোনা

মুম্বই বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত ৯০,০০০ মার্কিন ডলার এবং প্রায় ২২ লক্ষ টাকার সোনা

Online Desk মে 22, 2025
20250522_110022.jpg

ওঙ্কার ডেস্ক: বড় সাফল্য মুম্বইয়ের কাস্টমস অফিসের। বিমানবন্দরে যাত্রীদের লাগেজে তল্লাশি চালিয়ে ৯০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছেন আধিকারিকরা। পাশাপাশি আরেকটি ঘটনায় তল্লাশি চালিয়ে প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের সোনা উদ্ধার করা হয়েছে।

অর্থ মন্ত্রক সূত্রের খবর, জোন-৩, মুম্বাই বিমানবন্দর কমিশনারেটের আধিকারিকরা ২০ এবং ২১ মে মধ্যবর্তী রাতে ডিউটির সময় তল্লাশি চালান। সেই তল্লাশিতে ২১.৯৬ লক্ষ টাকা মূল্যের ২৪৭ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনার বার বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। দুই যাত্রীর কাছ থেকে এই সোনা উদ্ধার করা হয়েছে। ওই দুজন বাহরাইন এবং দমন থেকে এসেছিলেন। লাগেজের মধ্যে ওই সোনা লুকানো ছিল। পাশাপাশি, কাস্টমস অফিসাররা মুম্বই থেকে ব্যাংককগামী এক যাত্রীকে আটক করে একই দিনে ৯০ হাজার মার্কিন ডলার, (ভারতীয় মুদ্রায় যা ৭৬.২৩ লক্ষ টাকা) উদ্ধার করেন। যাত্রীর হ্যান্ডব্যাগে ওই মুদ্রা লুকানো ছিল। এই ঘটনায় একজন যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর, এই বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা নিয়ে কোথায় যাচ্ছিল ওই যাত্রী তা জানার চেষ্টা করছেন আধিকারিকরা। সেই সঙ্গে অবৈধ ভাবে বিশ লক্ষাধিক টাকা মূল্যের সোনা নিয়ে দুই যাত্রী কোথায় যাচ্ছিল, কী তাদের উদ্দেশ্য ছিল তা জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছেন তদন্তকারীরা। তদন্তকারীদের প্রশ্নের জবাবে কোনও সদুত্তর দিতে পারেনি অভিযুক্তরা।

Post Views: 202

Continue Reading

Previous: নিরাপত্তা বাহিনীর হাতে নিহত মাওবাদী শীর্ষনেতা বাসবরাজু, মাথার দাম ছিল ২ কোটি
Next: আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কারখানা মুর্শিদাবাদে ! উদ্ধার প্রচুর অস্ত্রসস্ত্র

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.