Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সমুদ্রের তলা দিয়ে ছুটবে ট্রেন, মুম্বই থেকে দুবাই যেতে লাগবে দু’ঘন্টা

সমুদ্রের তলা দিয়ে ছুটবে ট্রেন, মুম্বই থেকে দুবাই যেতে লাগবে দু’ঘন্টা

Online Desk এপ্রিল 5, 2025
20250405_115917.jpg

ওঙ্কার ডেস্ক: মুম্বই থেকে মাত্র দু ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে দুবাইয়ে। হ্যাঁ ঠিকই পড়েছেন। বিমানের থেকে কম সময়ে ট্রেনে চেপে দুবাই পৌঁছে যাওয়া যাবে। তাও আবার সমুদ্রের তলদেশ দিয়ে। সবকিছু ঠিক ভাবে এগোলে আগামী কয়েক বছরের মধ্যে এমনটা সম্ভব হবে।

ভারত ও দুবাইয়ের মধ্যে একটি চুক্তি প্রস্তাব করা হয়েছে। যে চুক্তি বাস্তবায়ন হলে দুবাই ভ্রমণ সহজ হয়ে যাবে। সমুদ্রের নীচ দিয়ে তৈরি হবে উচ্চ গতির ট্রেন চলাচলের জন্য রেলপথ। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বই থেকে দুবাই পর্যন্ত জলের তলা দিয়ে যে উচ্চ গতির ট্রেন চলবে সেটির গতি হবে ঘণ্টায় ৬০০ কিলোমিটার থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত। এই রেল প্রকল্প চালু হলে যাদের ঘন ঘন দুবাই যাওয়ার প্রয়োজন হয় তাঁরা খুব কম সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন। যদি প্রকল্পটিতে অনুমোদন মেলে সেক্ষেত্রে ২০৩০ সালের মধ্যেই সমুদ্রের নীচ দিয়ে বুলেট ট্রেনের চেয়েও দ্বিগুণ গতিতে চলবে এই বিশেষ ট্রেন।

২০১৮ সালে সংযুক্ত আরব আমিরশাহি-ভারত কনক্লেভে দ্রুত গতির এই ট্রেনের প্রসঙ্গটি উঠে আসে। বাণিজ্যনগরী মুম্বই থেকে দুবাইয়ের ফুজাইরাহ পর্যন্ত চালু হওয়ার কথা হয় এই ট্রেনটির। যদিও সাত বছর আগে এই প্রস্তাব দেওয়া হলেও, এখনও প্রকল্পটির বাস্তবায়ন হবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। উল্লেখ্য, বর্তমানে মুম্বই থেকে দুবাই যেতে বিমানে সময় লাগে প্রায় তিন ঘন্টা। এই ট্রেন চালু হলে ওই দূরত্ব পৌঁছনো যাবে মাত্র দুঘন্টায়। অর্থাৎ এক ঘন্টা সময় কম লাগবে।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ যেমন জাপান, কোরিয়া, কানাডায় রয়েছে এমন রেল ব্যবস্থা। ভারতে এটি চালু হলে দেশে এটি হবে প্রথম সমুদ্র রেলপথ।

Post Views: 186

Continue Reading

Previous: তাপপ্রবাহ থেকে স্বস্তি মিললো কলকাতা সহ বিভিন্ন জেলায়
Next: ৯৫% ভারতীয় মেয়ে জানেই না যৌনতৃপ্তি কাকে বলে! ফের বিস্ফোরক মন্তব্য নীনা গুপ্তার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.