Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • একাধিক পুরসভায় চেয়ারম্যান বদল করা হতে পারে, খবর তৃণমূল সূত্রের

একাধিক পুরসভায় চেয়ারম্যান বদল করা হতে পারে, খবর তৃণমূল সূত্রের

Online Desk অক্টোবর 17, 2025
tmc-ddd.jpg

ওঙ্কার ডেস্ক: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ঘর গোছাতে শুরু করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলীয় নির্দেশ মেনে নেতারা যাতে কাজ করে এই বিষয়ে আগেই নেতা কর্মীদের চেতাবনি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে এবার পুরসভা গুলিতে বিশেষ নজর দিচ্ছে জোড়াফুল শিবির।

তৃণমূল সূত্রের খবর, রাজ্যের পুরসভাগুলিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পারফর্মেন্স খতিয়ে দেখছে শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যে আই-প্যাক এ বিষয়ে সমীক্ষা করেছে। সাংগঠনিক স্তরেও সমীক্ষা করা হয়েছে। সূত্রের দাবি, আগামী মাস খানেকের মধ্যে পারফর্মেন্স পর্যালোচনা করে বেশ কিছু পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বদল করা হতে পারে। আনা হবে নতুন মুখ।

উল্লেখ্য, পুজোর আগে ব্লক ধরে ধরে রদবদল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা ও ব্লক স্তরে যারা সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন তারা রয়ে গেছেন পদে। কারোর আবার পদোন্নতি হয়েছে। পাশাপাশি, যাদের পারফর্মেন্স খারাপ বা যাদের বিরুদ্ধে সংগঠনে অভিযোগ জমা পড়েছে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। শীর্ষ নেতাদের এই পদক্ষেপে জেলার বড় মাপের নেতা থেকে শুরু করে মন্ত্রী, কেউ পার পাননি। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে রাজ্যে প্রায় ৭৪টি পুরসভায় পিছিয়ে ছিল শাসকদল তৃণমূল। তার মধ্যে এমন কিছু পুরসভা ছিল, যেগুলির ফলাফল ছিল খুবই খারাপ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জনরোষের প্রতিফলন যাতে ইভিএমে ছাপ না ফেলে তার জন্য এই পদক্ষেপ তৃণমূলের।

Post Views: 121

Continue Reading

Previous: ট্রাম্পের নোবেল পাওয়ার স্বপক্ষে ভারতের অসমর্থনই ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের অবনতির কারন; জানালেন মার্কিন রাষ্ট্রদূত
Next: কালিপুজোর পর কি শোভনের হাতে তৃণমূলের পতাকা ? অভিষেক-মমতার সাক্ষাতে জল্পনা বাড়ছে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.