Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কালিপুজোর পর কি শোভনের হাতে তৃণমূলের পতাকা ? অভিষেক-মমতার সাক্ষাতে জল্পনা বাড়ছে

কালিপুজোর পর কি শোভনের হাতে তৃণমূলের পতাকা ? অভিষেক-মমতার সাক্ষাতে জল্পনা বাড়ছে

Online Desk অক্টোবর 17, 2025
Shovan-Mamata.jpg

নিজস্ব সংবাদদাতা : ‘২৬শের বিধানসভা নির্বাচনের আগে বড় চমক। তৃণমূলে ফেরানো হতে পারে প্রাক্তন মেয়র ও তৃণমূলত্যাগী শোভন চট্টোপাধ্যায়কে। এই জল্পনা শুরু হয়েছিল উৎসবের আবহে অভিষেক শোভন সাক্ষাতে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের সাক্ষাতের পর সেই জল্পনা আরও জোরাল হচ্ছে।

প্রসঙ্গত, গত ২২ শে সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। মাস কাবার হল না, এবার দার্জিলিংয়ে দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ শোভনের। যদিও অভিষেকের সঙ্গে সাক্ষাতের সময় সঙ্গে ছিলেন বৈশাখী। মমতার সঙ্গে সাক্ষাৎ শোভন একাই যান।

সূত্রের খবর, প্রায় দু’ঘণ্টা কথা হয়েছে মমতা শোভনের।যদিও কী কথা হয়েছে সে ব্যাপারে কেউ মুখ খোলেন নি। তবে শোভন-ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, কালীপুজো মিটলেই আবার জোড়াফুলের পতাকা হাতে নিয়ে রাজনীতির ময়দানে সক্রিয় ভাবে দেখা যাবে মুখ্যমন্ত্রীর কাননকে। মমতা এ নামেই ডাকেন শোভনকে।

২০২৩, ২০২৪ শের ২১ জুলাই সভার আগে শোভনের তৃণমূল ওয়াপসির জল্পনা দানা বেঁধেছিল। তবে অনেকে বলছেন, এবার শুধু জল্পনা নয়। শোভন মেয়রপদ ও মন্ত্রীত্ব ছেড়েছিলেন ২০১৮ সালে। এরপর কয়েক বার দিদির বাড়িতে ভাইফোঁটাও নিয়েছিলেন। ২০২১ বিধানসভার আগে দিল্লিতে গিয়ে বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন বৈশাখী- শোভন। পরে অবশ্য পদ্ম শিবির ছেড়ে দেন। এরপর সক্রিয় রাজনীতি থেকে দূরে চলে যান। তৃণমূলের সঙ্গে দীর্ঘ দিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এরপর ‘ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের শোভন চট্টোপাধ্যায়ের ঘরে ফেরার জল্পনা সামনে এল।

Post Views: 120

Continue Reading

Previous: একাধিক পুরসভায় চেয়ারম্যান বদল করা হতে পারে, খবর তৃণমূল সূত্রের
Next: ২০২৬-এর বিধানসভার নির্বাচনের রণকৌশল তৈরি তৃণমূল কংগ্রেসের; নভেম্বরের শুরু থেকেই পথে নামবেন শাসকদল

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.