Skip to content
আগস্ট 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পরকীয়ায় আপত্তি স্ত্রীর, পথের কাঁটা সরাতে বধূকে জীবন্ত পুড়িয়ে খুন মালদহে

পরকীয়ায় আপত্তি স্ত্রীর, পথের কাঁটা সরাতে বধূকে জীবন্ত পুড়িয়ে খুন মালদহে

Online Desk আগস্ট 8, 2026
police.jpg

ওঙ্কার ডেস্ক: বিয়ে হয়েছিল বছর খানেক আগে। কিন্তু এক বছর যেতে না যেতে স্বামী জড়িয়ে পড়েছিলেন পরকীয়া সম্পর্কে। বিষয়টি জানতে পেরে আপত্তি জানিয়েছিলেন স্ত্রী। আর তাতেই কাল হল। স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে জীবন্ত পুড়িয়ে হত্যা করলেন স্বামী । ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার নুরপুর পঞ্চায়েত এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম চুন্নির খাতুন। তাঁর বাপের বাড়ি বিহারে। সম্বন্ধ করে মালদহের মানিকচকের যুবক পেশায় ব্যবসায়ী সামিউল শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়। এক বছর আগে বিয়ে হলেও, অন্য নারীর প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন সামিউল। সম্প্রতি সেই মহিলার সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন সামিউল। যা দেখে ক্ষুব্ধ হন চুন্নির। তিনি স্বামীর মোবাইল কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙে দেন । অভিযোগ, এর পর সামিউল রাগের মাথায় চুন্নিরকে একটি খুঁটির সঙ্গে বেঁধে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেন।বধূর চিৎকার শুনে স্থানীয়েরা ছুটেআসেন । তবে ততক্ষণে তাঁর শরীরের অধিকাংশই পুড়ে গিয়েছিল। মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে শনিবার তিনি মারা যান।

ইতিমধ্যে গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছেন চুন্নির বাপের বাড়ির লোকজন। তাঁদের অভিযোগের প্রেক্ষিতে সামিউলকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়াও চুন্নির দেওর আনেস শেখ, ননদ চামেলি বিবি এবং শাশুড়ি দিলনুর বিবির বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তবে তিন জনেই পলাতক। চুন্নির বাপের বাড়ির দাবি, বিয়ের পর সব ঠিক ছিল। গত তিন মাস ধরে সামিউল স্থানীয় এক তরুণীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। তার পর থেকে সমস্যা শুরু হয়।

Post Views: 37

Continue Reading

Previous: মহিলা সংরক্ষণ বিতর্কে রাহুলকে কটাক্ষ রিজিজুর, জানালেন ২০২৩ সালের আইন ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত জটিলতার কথা
Next: বাংলাদেশের নদী দূষণ উদ্বেগজনক ! দেশের অর্থনীতির কাণ্ডারি পোশাক শিল্পের বিরুদ্ধে তোপ

সম্পর্কিত গল্প

Asansole.jpg

আসানসোল পুরনিগমে সাধারণ মানুষের হয়রানি, থমকে জন্ম-মৃত্যু শংসাপত্র ও সমব্যথী অনুদান

Online Desk আগস্ট 8, 2026
garments.jpg

বাংলাদেশের নদী দূষণ উদ্বেগজনক ! দেশের অর্থনীতির কাণ্ডারি পোশাক শিল্পের বিরুদ্ধে তোপ

Online Desk আগস্ট 8, 2026
Rahul-Rijiju.jpg

মহিলা সংরক্ষণ বিতর্কে রাহুলকে কটাক্ষ রিজিজুর, জানালেন ২০২৩ সালের আইন ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত জটিলতার কথা

Online Desk আগস্ট 8, 2026

You may have missed

Asansole.jpg

আসানসোল পুরনিগমে সাধারণ মানুষের হয়রানি, থমকে জন্ম-মৃত্যু শংসাপত্র ও সমব্যথী অনুদান

Online Desk আগস্ট 8, 2026
garments.jpg

বাংলাদেশের নদী দূষণ উদ্বেগজনক ! দেশের অর্থনীতির কাণ্ডারি পোশাক শিল্পের বিরুদ্ধে তোপ

Online Desk আগস্ট 8, 2026
police.jpg

পরকীয়ায় আপত্তি স্ত্রীর, পথের কাঁটা সরাতে বধূকে জীবন্ত পুড়িয়ে খুন মালদহে

Online Desk আগস্ট 8, 2026
Rahul-Rijiju.jpg

মহিলা সংরক্ষণ বিতর্কে রাহুলকে কটাক্ষ রিজিজুর, জানালেন ২০২৩ সালের আইন ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত জটিলতার কথা

Online Desk আগস্ট 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.