Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুকুর পরিস্কার করতে গিয়ে উদ্ধার নরকঙ্কাল, চাঞ্চল্য মুর্শিদাবাদে

পুকুর পরিস্কার করতে গিয়ে উদ্ধার নরকঙ্কাল, চাঞ্চল্য মুর্শিদাবাদে

Online Desk অক্টোবর 3, 2023
ba.png

নিজস্ব প্রতিনিধি, বহরমপুরঃ পুকুর পরিস্কার করতে গিয়ে উদ্ধার হল নরকঙ্কাল। ঘটনায় মঙ্গলবার দুপুরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সৈদাবাদে। তদন্তে সৈদাবাদ ফাঁড়ির পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, শহরের ৫ নম্বর ওয়ার্ডে সৈদাবাদ এলাকার একটি পুকুর পরিস্কার করার কাজ চলছিলো। এমন সময় পুকুর পাড় থেকে একটি নরকঙ্কাল উদ্ধার করে সেখানে কর্মরত শ্রমিকরা। ঘটনা জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজনের মধ্যে। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে হাজির হয় সৈদাবাদ ফাঁড়ির পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য- গত মাস খানেক আগে ওই এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবককে চোর সন্দেহে ধাওয়া করলে সেই যুবক ওই পুকুর পাড়ে গা-ঢাকা দেয়। তার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কোনো কারণ বশত সেই যুবকের সেখানেই মৃত্যু হয়েছে বলে অনুমান করছে স্থানীয় বাসিন্দারা।
পরে খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় নিখোঁজ যুবকের আত্মীয় পরিজন। নিখোঁজ যুবক মুর্শিদাবাদে নবগ্রাম থানার পলসন্ডা সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। মাস খানেক আগে বহরমপুরের সৈদাবাদে তার আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন- আনন্দ রায় নামে ওই নিখোঁজ যুবকের আত্মীয় পরিজনেরা। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 94

Continue Reading

Previous: ডেঙ্গুর বলি আরও ১, জনস্বার্থ মামলা হাইকোর্টে
Next: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারত

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.