Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুর্শিদাবাদের উদ্দেশে রাজ্যপাল, এল মানবাধিকার কমিশন ও মহিলা কমিশন

মুর্শিদাবাদের উদ্দেশে রাজ্যপাল, এল মানবাধিকার কমিশন ও মহিলা কমিশন

Online Desk এপ্রিল 18, 2025
IMG-20250418-WA0002.jpg

ওঙ্কার ডেস্ক: কয়েক দিন আগেই অশান্তিতে উত্তাল হয়ে উঠেছল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ-সহ একাধিক জায়গা। গোলমালের জেরে ঘর ছাড়া হন বহু মানুষ। যদিও পরস্থিতি বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে। সেই আবহে শুক্রবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন সকালেই শিয়ালদহ থেকে ট্রেনে চেপে রওনা দিয়েছেন তিনি।

রাজভবন সূত্রের খবর, রাজ্যপাল প্রথমে যাবেন মালদহে। শুক্রবার সেখানেই রাত্রিবাস করবেন বোস। এর পর শনিবার সেখান থেকে মুর্শিদাবাদে যাবেন তিনি। সেখানে উপদ্রুত এলাকাগুলিতে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন। অন্য দিকে, মালদহে ঘর ছাড়াদের সঙ্গে কথা বলতে শুক্রবার সে জেলায় পৌঁছেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চার সদস্য। পৌঁছেছেন জাতীয় মহিলা কমিশনের তিন সদস্যও। এদিন বিকেলে মহিলা কমিশনের প্রতিনিধিরা শমসেরগঞ্জের ধুলিয়ানের জাফরাবাদে গিয়ে নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সঙ্গে দেখা করবেন।

উল্লেখ্য, তড়িঘড়ি উপদ্রুত এলাকায় পরিদর্শনে না যেতে রাজ্যপাল বোসকে আবেদন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছু দিন অপেক্ষা করতে বলেছিলেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই অনুরোধে সাড়া দেননি রাজ্যের সাংবিধানিক প্রধান।

এদিকে ধুলিয়ানের উপদ্রুত এলাকায় শুক্রবার সকাল থেকে মোতায়েন করা হয়েছে বাড়তি বাহিনী। রাজ্য পুলিশের আধিকারিক যারা বিশেষ দায়িত্বে রয়েছেন, তারাও ঘুরে গিয়েছেন। সবমিলিয়ে অশান্তির আঁচ কেটে গিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদের জনজীবন।

Post Views: 90

Continue Reading

Previous: পর্দায় বাদশা-তারার আলিঙ্গনরত মুহূর্ত, পঞ্জাবি পপ গায়কের প্রেমে পড়েছেন অভিনেত্রী তারা সুতারিয়া?
Next: ‘যাকে ভালোবাসব তাঁর পোশাক বদলে দেব, লাঞ্চ বানিয়ে দেব কিন্তু সন্তান চাই না…’ কেন এমন মন্তব্য রেখার?

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
narendra-modi.png

মহিলাদের জন্য ১০ গ্যারান্টি, ভোটের পর CAA দ্রুত কার্যকর করার আশ্বাস মোদির

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.