Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পর্দায় বাদশা-তারার আলিঙ্গনরত মুহূর্ত, পঞ্জাবি পপ গায়কের প্রেমে পড়েছেন অভিনেত্রী তারা সুতারিয়া?

পর্দায় বাদশা-তারার আলিঙ্গনরত মুহূর্ত, পঞ্জাবি পপ গায়কের প্রেমে পড়েছেন অভিনেত্রী তারা সুতারিয়া?

Online Desk এপ্রিল 18, 2025
FotoJet-31.jpg

ওঙ্কার ডেস্ক: বলিউডের অন্দরে তারা সুতারিয়াকে নিয়ে গুঞ্জন বাড়ছে দিনে দিনে! তিনি প্রেম করছেন, এই খবর ঘুরছে চারিদিকে। সেই চর্চা বাড়ছে বই কমছে না। টিনসেল টাউনের দাবি, কয়েক মাসের ফারাকে নাকি ছবি বদলে যেতে চলেছে। পঞ্জাবি পপ গায়ক বাদশার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি! এই খবরে প্রকাশ্যে সিলমোহর দিয়েছেন খোদ শিল্পা শেট্টি! তিনি বলেই ফেলেছেন, “বাদশা এখন দিনেও তারা গুনছেন!”
শুধু এই একটি কারণ নয়, সম্প্রতি গায়ক ওজন ঝরিয়েন অনেকটাই! নিজেকে আমূল বদলে ফেলার পিছনে যে কারও হাত রয়েছে, এমন দাবি উঠে এসেছে প্রেমের গুঞ্জন থেকেই। আদরের মন্তব্যে অপমানিত অভিনেত্রী এবং তাঁর মা সমাজমাধ্যমে ক্রমাগত প্রতিবাদ জানিয়েছিলেন। এবার নতুন চর্চা, তারার জীবনে ‘ভিনদেশি তারা’ নাকি পঞ্জাবি পপ গায়ক! একটি রিয়্যালিটি শো-তে অতিথি বিচারক হয়ে এসেছিলেন শিল্পা। তিনিই ফাঁস করেন এই প্রেমের কথা বলেন, বাদশা নাকি এখন হামেশাই গুনগুন করেন নব্বইয়ের দশকের জনপ্রিয় গান, ‘টন টনা টন টনটন তারা, চলতি হ্যায় ক্যয়া ন’ সে বারা!’
ব্যস, নড়েচড়ে বসে বলিউড। অভিনেত্রী যে এমনি এমনি বলেননি তার প্রমাণও মেলে। শো-এর সেটে থাকা পর্দায় ভেসে ওঠে বাদশা-তারার আলিঙ্গনরত মুহূর্ত। গায়কের মুখ লজ্জায় লাল। তিনি প্রায় মাথা নিচু করেই বসে পড়েন। বাকিরা হইহই করে উঠেছেন। খবর জেনে অন্যতম বিচারক শ্রেয়া ঘোষাল উত্তেজনায় প্রায় উঠে দাঁড়িয়েছিলেন। শিল্পা তখনও বলে চলেছেন, “শো-তে আমরা নব্বইয়ের দশকের গান শুনছি। ও দিকে ‘জুড়য়া’ ছবির হিট গান বাদশার জীবনসঙ্গীত হয়ে উঠেছে।”
অভিনেত্রীর অনুরাগীরা এই খবরে ভীষণই খুশি। তারা প্রথম প্রেমিকের অপমান ভুলতে পেরেছেন, এটাই যথেষ্ট। তবে চুপ বসে নেই নিন্দুকেরাও। তাদের কটাক্ষ, “এ বার তারা সুতারিয়ার ‘টাইমপাস’-এর সময় এসেছে। দেখা যাক, তিনি কী করেন?”

Post Views: 233

Continue Reading

Previous: ভাগবদ গীতা ও ভরতমুনির নাট্যশাস্ত্রকে ইউনেস্কোর সম্মান, ‘গর্বের দিন’ বললেন প্রধানমন্ত্রী
Next: মুর্শিদাবাদের উদ্দেশে রাজ্যপাল, এল মানবাধিকার কমিশন ও মহিলা কমিশন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.