Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভাগবদ গীতা ও ভরতমুনির নাট্যশাস্ত্রকে ইউনেস্কোর সম্মান, ‘গর্বের দিন’ বললেন প্রধানমন্ত্রী

ভাগবদ গীতা ও ভরতমুনির নাট্যশাস্ত্রকে ইউনেস্কোর সম্মান, ‘গর্বের দিন’ বললেন প্রধানমন্ত্রী

Online Desk এপ্রিল 18, 2025
IMG-20250418-WA0001.jpg

ওঙ্কার ডেস্ক: শ্রীমদ্ভাগবদগীতা ও ভরতের নাট্যশাস্ত্রকে বিশেষ সম্মান দিল ইউনেস্কো। ইউনেস্কোর মেমরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে স্থান পেয়েছে ভারতের অনন্য এই গ্রন্থ দুটি। দেশের এই সম্মানে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনটিকে তিনি গর্বের দিন বলে উল্লেখ করেছেন। এই খবর প্রকাশ্যে আসার পর রাষ্ট্রসঙ্ঘের প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতও।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বিশ্বজুড়ে প্রতিটি ভারতীয়ের জন্য একটি গর্বের মুহূর্ত! ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে গীতা এবং নাট্যশাস্ত্রের অন্তর্ভুক্তি আমাদের কালজয়ী জ্ঞান এবং সমৃদ্ধ সংস্কৃতির বিশ্বব্যাপী স্বীকৃতি। গীতা এবং নাট্যশাস্ত্র শতাব্দীর পর শতাব্দী ধরে সভ্যতা এবং চেতনাকে লালন করে আসছে। তাদের অন্তর্দৃষ্টি বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে।

কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ভারতের সভ্যতার ঐতিহ্যের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত! শ্রীমদ্ভগবদ গীতা এবং ভরতমুনির নাট্যশাস্ত্র এখন ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে লিপিবদ্ধ। ভারতের শাশ্বত জ্ঞান এবং শৈল্পিক প্রতিভা উদযাপন করে এই বৈশ্বিক সম্মান। এই কালজয়ী রচনাগুলি সাহিত্যিক সম্পদের চেয়েও বেশি কিছু – এগুলি দার্শনিক এবং নান্দনিক ভিত্তি যা ভারতের বিশ্ব দৃষ্টিভঙ্গি এবং আমাদের চিন্তাভাবনা, অনুভূতি, জীবনযাপন এবং প্রকাশের পদ্ধতিকে রূপ দিয়েছে।’

উল্লেখ্য, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক লেখ্য, পাণ্ডুলিপি এবং দলিলকে স্বীকৃতি দেয় ইউনেস্কোর মেমরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার। যে লেখাপত্র যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে সমাজকে প্রভাবিত করে এসেছে, সেগুলিকেই এই মর্যাদা দিয়ে থাকে রাষ্ট্রসঙ্ঘ। সেই তালিকায় এবার সংযোজিত হল ভারতের দুটি গ্রন্থ।

Post Views: 98

Continue Reading

Previous: পাথরপ্রতিমায় সাঁকো ভেঙে বন্ধ নদী পারাপার , কংক্রিটের সেতু না হলে ভোট বয়কট এর ডাক
Next: পর্দায় বাদশা-তারার আলিঙ্গনরত মুহূর্ত, পঞ্জাবি পপ গায়কের প্রেমে পড়েছেন অভিনেত্রী তারা সুতারিয়া?

সম্পর্কিত গল্প

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.