Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পাথরপ্রতিমায় সাঁকো ভেঙে বন্ধ নদী পারাপার , কংক্রিটের সেতু না হলে ভোট বয়কট এর ডাক

পাথরপ্রতিমায় সাঁকো ভেঙে বন্ধ নদী পারাপার , কংক্রিটের সেতু না হলে ভোট বয়কট এর ডাক

Online Desk এপ্রিল 18, 2025
Patharpratima-.jpg

নিজস্ব সংবাদদাতা , ,দক্ষিণ চব্বিশ পরগনা : শুক্রবার সকালে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের সেলেমারি নদীর উপর বাঁশ দিয়ে তৈরি সাঁকোটি হঠাৎই ভেঙে যায় । গোপালনগর গ্রাম পঞ্চায়েত ও দূর্বাচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এটি “গোপালকৃষ্ণ মিলন সেতু” নামে পরিচিত। প্রায় 50 মিটারের দৈর্ঘ্যের এই সেতুটির উপর দিয়ে প্রতিদিন কলেজ থেকে স্কুলের ছাত্র-ছাত্রী ,দুটি বড় বড় হাটের লোকজন ও কয়েক হাজার সাধারণ যাত্রী যাতায়াত করেন। এই সেতুর বেহাল দশা হওয়ার কারণে প্রায় ৭ কিলোমিটার পথ ঘুরে প্রয়োজনীয় কাজে যেতে হয় এলাকার মানুষদের ।
সুন্দরবনের এই সেতু প্রায় ৩৬ বছরের পুরনো । এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই সেতুটি কংক্রিটের হোক। কিন্তু স্থানীয় মানুষদের অভিযোগ দূর্বাচুটি গ্রাম পঞ্চায়েত শাসক দলের বিরুদ্ধে প্রথম থেকেই আছে, বামফ্রন্ট আমল থেকে এখনো পর্যন্ত সুরাহা হয়নি কিছুই। অন্যদিকে গোপালনগর গ্রাম পঞ্চায়েত শাসকদলের হলেও, যে জায়গাটি তে সেতু আছে তার আশেপাশে বিজেপির আধিপত্য।
এই একটিমাত্র ভগ্ন সেতুর উপর দিয়েই সাইকেল, অসুস্থ রোগী কে দোলায় বসিয়ে নিয়ে যাওয়া, মহিলাদের কলের জল আনা, বাজারের মালপত্র নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ ভোটের আগে সমস্ত দলই কথা দেয় , সেতু হবে কিন্তু তার বাস্তবায়ন হয়না ।
পঞ্চায়েত প্রধান থেকে সভাপতি, এমএলএ থেকে জেলা পরিষদ, এমনকি মুখ্যমন্ত্রীর দফতরেও চিঠি দিয়েছেন বলে এলাকার মানুষ জানিয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনের আগে ঐ সেতু তৈরি না হলে এলাকায় ভোট বয়কট করা হবে বলেও হুমকি দিতে ছাড়েনি এলাকাবাসী।
কোন উন্নয়নমূলক কাজ না হওয়ায় ক্ষোভে ফুসছে গ্রামবাসীরা । তাই যাতে দ্রুত এই ব্রিজটা পাকাপোক্তভাবে সংস্কার হয় তার দাবি করছে সকলেই।

Post Views: 242

Continue Reading

Previous: উন্নয়ন কোথায়! নিজের দলের বিরুদ্ধেই ভাইরাল পোস্ট তৃনমূল কাউন্সিলরের
Next: ভাগবদ গীতা ও ভরতমুনির নাট্যশাস্ত্রকে ইউনেস্কোর সম্মান, ‘গর্বের দিন’ বললেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.