Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • উন্নয়ন কোথায়! নিজের দলের বিরুদ্ধেই ভাইরাল পোস্ট তৃনমূল কাউন্সিলরের

উন্নয়ন কোথায়! নিজের দলের বিরুদ্ধেই ভাইরাল পোস্ট তৃনমূল কাউন্সিলরের

Online Desk এপ্রিল 18, 2025
FotoJet (1)

উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি:উন্নয়নের প্রশ্ন তুলে জলপাইগুড়ি পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ১২ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন। তাঁর অভিযোগ, বৈষম্যের কারণে তাঁর ১২ নম্বর ওয়ার্ড উন্নয়নের নিরিখে জলপাইগুড়ির ২৫টি ওয়ার্ডের মধ্যে একেবারে শেষে অর্থাৎ ২৫ নম্বরে চলে গিয়েছে। সম্প্রতি নিজের ওয়ার্ডে একটি অনুষ্ঠানে মাইক হাতে প্রকাশ্যেই পুরসভার বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তোলেন তিনি।
পাশাপাশি ওই ভিডিও ও বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও ট্যাগ করেছেন ওই কাউন্সিলর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তাঁর ওই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে, বৈষম্যের কারণেই তাঁর ১২ নম্বর ওয়ার্ড উন্নয়নের নিরিখে সবার শেষে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এলাকায় ব্যাপক হারে রয়েছে জলের সমস্যা। এমনকি যত্রতত্র পড়ে থাকে ময়লা আবর্জনা। অপরদিকে তৃনমূল কাউন্সিলরের এহেন মন্তব্যে কটাক্ষের সুর বিরোধী দল বিজেপির।
দলের কাউন্সিলরের এহেন বেফাঁস মন্তব্যে অস্বস্তিতে পড়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। এই বিষয়ে তৃনমুল জেলা সভাপতি মহুয়া গোপ জানিয়েছেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না।

Post Views: 110

Continue Reading

Previous: এসএসসি-এর নিয়োগ প্রক্রিয়ায় বদল আনতে পারে কমিশন
Next: পাথরপ্রতিমায় সাঁকো ভেঙে বন্ধ নদী পারাপার , কংক্রিটের সেতু না হলে ভোট বয়কট এর ডাক

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.