Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এসএসসি-এর নিয়োগ প্রক্রিয়ায় বদল আনতে পারে কমিশন

এসএসসি-এর নিয়োগ প্রক্রিয়ায় বদল আনতে পারে কমিশন

Online Desk এপ্রিল 18, 2025
IMG-20250418-WA0000.jpg

ওঙ্কার ডেস্ক: স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়ায় বদল আনার প্রক্রিয়া শুরু করেছে। চাকরিপ্রার্থীরা যাতে উত্তরপত্রের কার্বন কপি হাতে পান সেই প্রস্তাব দেওয়া হবে শিক্ষা দফতরকে।

সূত্রের খবর, আগামী ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে বলেছে সুপ্রিম কোর্ট। তার আগে নিয়োগপ্রক্রিয়ায় একাধিক বদল আনতে পারে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যে সেগুলি প্রস্তাব আকারে স্কুল শিক্ষা দফতরে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর, নতুন প্রস্তাবে পরীক্ষার্থীরা উত্তরপত্র বা ওএমআর শিটের কার্বন কপি হাতে পেতে পারেন। শুধু তাই নয়, পরীক্ষার পর তা বাড়িতেও নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখতে ফলপ্রকাশের আগেই নির্দিষ্ট উত্তরপত্র প্রকাশ করে দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে কে কত নম্বর পাবেন তা উত্তরপত্র দেখেই আন্দাজ করে নিতে পারবেন পরীক্ষার্থীরা। সূত্রের খবর, যাবতীয় প্রস্তাব চলতি এপ্রিল মাসের মধ্যেই স্কুল সার্ভিস কমিশন পাঠিয়ে দেবে শিক্ষা দফতরে। তাতে সিলমোহর পড়লেই নয়া বিধি মেনে নিয়োগের পরীক্ষা হবে।

উল্লেখ্য, নিয়োগে বেনিয়মের ফলে সম্প্রতি সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসির প্যানেল বাতিল করে দিয়েছিল। যদিও পরে আবার শীর্ষ আদালত নির্দেশ দেয় যোগ্য চাকরিহারা শিক্ষকরা স্কুলে যেতে পারবেন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ জানায়, চাকরি গেলেও আপাতত নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির যোগ্য শিক্ষক-শিক্ষিকারা স্কুলে যেতে পারবেন। তবে শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার বিষয়ে কোনও নির্দেশ দেয়নি আদালত।

Post Views: 130

Continue Reading

Previous: কালবৈশাখী ও ঝড় বৃষ্টির জেরে গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পেয়েছে বঙ্গবাসী
Next: উন্নয়ন কোথায়! নিজের দলের বিরুদ্ধেই ভাইরাল পোস্ট তৃনমূল কাউন্সিলরের

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.