Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ভারতে বিশ্বকাপ খেলতে না এলে চাপে পড়বে বাংলাদেশই

ভারতে বিশ্বকাপ খেলতে না এলে চাপে পড়বে বাংলাদেশই

Online Desk জানুয়ারি 6, 2026
IPL.jpg

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুরকে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর বাদ দেওয়ায় বিতর্কের ঝড় বইছে যেন বাংলাদেশে। আগের দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়ে দিয়েছে, তারা বিশ্বকাপ টি২০ খেলতে ভারতে আসবে না। একদিন পর ইউনূস সরকার জানিয়ে দিল, বাংলাদেশে আইপিএলের কোনও কিছু সম্প্রচার হবে না। আইপিএলের সম্প্রচার বাংলাদেশে হোক না হোক, তার প্রভাব ভারতে পড়বে না। কিন্তু বাংলাদেশ শেষমেষ বিশ্বকাপ খেলতে না এলে তার প্রভাব পড়বে আইসিসিতে। যে আইসিসির মাথায় আবার ভারতেরই জয় শাহ রয়েছেন। ফলে, বাংলাদেশের অনুকূলে যে কিছুই যাবে না তা বোধগম্য হয়নি বাংলাদেশের।
কোনও কিছু না ভেবেই ভারতের ক্রিকেটের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ শুরু হয়েছে বাংলাদেশে।

মঙ্গলবার সেদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এমত অবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেও জনস্বার্থে এ আদেশ জারি করা হল।

কিন্তু শুধু আইপিএলই নয়, বিশ্বকাপে না খেলতে আসার বায়না ভালভাবে দেখছে না আইসিসি। যা পরিস্থিতি তাতে জেদ বজায় রাখলে নির্বাসিতও হতে পারে বাংলাদেশ। আইসিসি পুরো ঘটনায় নজর রাখছে। পরিস্থিতি মেনে বিভিন্ন বিষয় খতিয়েও দেখছে। তাতে আইসিসি নরম মনোভাবাপন্ন হলে ভারতে বাংলাদেশের ম্যাচ না করে, তা শ্রীলঙ্কায় সরাতে পারে। না হলে, ওয়াকওভার পেতে পারে বিপক্ষ দেশ। অথবা বাংলাদেশকে বাদ দিয়ে অন্য দেশকে সুযোগ দিতে পারে শেষমুহূর্তে। সেক্ষেত্রে নির্বাসনের খাঁড়াও নেবে আসবে বাংলাদেশের ওপর।

Post Views: 283

Continue Reading

Previous: চলে গেলেন বিলিয়ার্ডস তারকা মনোজ কোঠারি
Next: কারুরে পদপিষ্টের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিজয়কে তলব সিবিআই-এর

সম্পর্কিত গল্প

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.