Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • বাঙালি বিতাড়ন ও বঙ্গ অনুরাগ

বাঙালি বিতাড়ন ও বঙ্গ অনুরাগ

Online Desk আগস্ট 23, 2025
Modi.jpg

বিপ্লব দাশ : কার্যত ২৬শে-র দামামা বাজিয়ে গেলেন নরেন্দ্র মোদী। তৃণমূলের বিরুদ্ধে ‘বেলাগাম দুর্নীতির’ অভিযোগ তুলে মোদী যে দমদম মঞ্চে সরব হবেন, তার আভাস ছিলোই। কিন্তু ৪০ মিনিটের ভাষণের এক-তৃতীয়াংশ জুড়ে যে মমতা সরকারের দুর্নীতি প্রসঙ্গে সোচ্চার হবেন তা বোধ হয় বঙ্গ বিজেপির নেতারাও কল্পনা করেননি। দুর্নীতি আর অনুপ্রবেশ প্রসঙ্গে তৃণমূলকে তিনি যেভাবে ‘দমদম দাওয়াই’ দিলেন, একই সঙ্গে শান দিলেন বাঙালি ‘অস্মিতা’তেও তাতে আশাতীত উজ্জীবিত বঙ্গ বিজেপি। কিন্তু তা ভোট ময়দানে কতটা প্রতিফলিত হবে তা নিয়ে এখনই বলার সময় আসেনি।

তবে মোদী যে দলের অপবাদ মাথায় নিয়ে বাংলাশুদ্ধ হতে চাইছেন তা অস্পষ্ট থাকছে না। সে জন্যই কি বাংলার ভোটযুদ্ধের আগে বাংলা ভাষাকেই প্রধান অস্ত্র করতে চাইছেন ? বিজেপি সম্পর্কে তৃণমূলের বাংলা বিদ্বেষী প্রচারের মোকাবিলায় তিনি চাইছেন বাঙালি অস্মিতাকেই প্রধান অস্ত্র করতে। অন্তত দমদমের মঞ্চে তেমনিই মনে হল মোদীকে। পরপর দুবারের বঙ্গ সফরে তাই জয় “শ্রী রামের জায়গায়” ঠাঁই পেয়েছে দক্ষিণেশ্বর কালী, কালীঘাট, করুণাময়ী…। দুর্গাপুরের সভায়ও তিনি আওয়াজ তুলেছিলেন “জয় মা কালী, জয় মা দুর্গা”। শুধু তাই নয়, দমদমের মঞ্চে দাঁড়িয়ে একাধিকবার বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।

স্বাভাবিক ভাবেই বাংলার রাজনীতিতে উঠে এসেছে মোদীর ভোট কৌশল। তিনি যে এদিন নিজের ভাষণে বাংলা ভাষার আবেগে ভর করে ২৬শের ভোট বার্তাই দিতে চাইলেন এটা আর চাপা থাকছে না। সব মিলিয়ে এটাই স্পষ্ট, বাংলার ভোটযুদ্ধের আগে ভাষাই হয়ে উঠছে প্রধান অস্ত্র—কখনও আবেগ, কখনও রাজনীতি। কিন্তু এই বঙ্গ অনুরাগ কি বাঙালি ভোটারদের প্রভাবিত করতে পারবে ?

Post Views: 319

Continue Reading

Previous: মোদী জমানায় পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কেন্দ্রীয় সরকারি কর্মী
Next: ‘আর জি করে’র ছায়া মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে, চিকিৎসক পড়ুয়াকে নিরন্তর মানসিক নির্যাতনের অভিযোগ

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.