Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘আর জি করে’র ছায়া মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে, চিকিৎসক পড়ুয়াকে নিরন্তর মানসিক নির্যাতনের অভিযোগ

‘আর জি করে’র ছায়া মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে, চিকিৎসক পড়ুয়াকে নিরন্তর মানসিক নির্যাতনের অভিযোগ

Online Desk আগস্ট 23, 2025
Mental.jpg

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর : আরজি কর কাণ্ডের জেরে এখনও প্রতিবাদের আগুন নেভেনি, তার মধ্যে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে এমনই এক মারাত্মক অভিযোগ উঠেছে। তাই নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ওই মেডিক্যাল কলেজে। অভিযোগ, এই কলেজের এক চিকিৎসক পড়ুয়াকে মানসিক নির্যাতন করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রীর বাবা বহরমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ছাত্রীটির তাঁর এক সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি তাঁকে হুমকি ও কুপ্রস্তাব দিচ্ছেন।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ছাত্রীর সহপাঠী নন, তবে একই কোচিং সেন্টারে পড়াশোনার সূত্রে দু’জনের মধ্যে পরিচয়। অভিযোগকারিণী বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া। অন্যদিকে অভিযুক্ত যুবক কলকাতার একটি মেডিক্যাল কলেজে পড়াশোনা করছেন।

অভিযোগ, গত কয়েক মাস ধরে অভিযুক্ত ছাত্রীর উপর মানসিক চাপ সৃষ্টি করছেন অভিযুক্ত যুবক। একাধিকবার হুমকিও দিয়েছেন। এমনকি পথ আটকে হোটেলে থাকার মতো কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে।

গত বছর অগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে উত্তাল হয়েছিল গোটা রাজ্য। সেই ঘটনার এক বছর পূর্তিতেও পথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ। সেই আবহেই ফের চিকিৎসক পড়ুয়া ছাত্রের বিরুদ্ধে উঠল নির্যাতনের অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্ত ছাত্রের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

Post Views: 251

Continue Reading

Previous: বাঙালি বিতাড়ন ও বঙ্গ অনুরাগ
Next: অনলাইন বেটিং চক্র চালানোর অভিযোগ, কর্নাটকে কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করল ইডি, বাজেয়াপ্ত ১২ কোটি নগদ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.