Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • অনলাইন বেটিং চক্র চালানোর অভিযোগ, কর্নাটকে কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করল ইডি, বাজেয়াপ্ত ১২ কোটি নগদ

অনলাইন বেটিং চক্র চালানোর অভিযোগ, কর্নাটকে কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করল ইডি, বাজেয়াপ্ত ১২ কোটি নগদ

Online Desk আগস্ট 23, 2025
20250823_180319.jpg

ওঙ্কার ডেস্ক: অনলাইন বেটিং চক্র চালানোর অভিযোগে কর্নাটকের কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্রকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার সিকিমের অনলাইন ও অফলাইন জুয়া মামলায় আর্থিক তছরুপের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে ইডি। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ১২ কোটি টাকা।

উল্লেখ্য অনলাইন বেটিং চক্র বন্ধ করতে সম্প্রতি বিল এনেছে কেন্দ্র সরকার। সেই আবহে এদিন বেটিং চক্রের বিভিন্ন মামলায় দেশের একাধিক রাজ্যে তল্লাশি অভিযান শুরু করে ইডি। দেশের ৩১টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ইডির আধিকারিকরা ১২ কোটি টাকা নগদ উদ্ধার করেছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ৬ কোটি টাকার সোনা ও প্রায় ১০ কেজি রুপো।

ইডি সূত্রে খবর, শনিবার চিত্রদুর্গের ৫০ বছর বয়সি বিধায়ককে গ্রেফতার করা হয়। অনলাইন বেটিং চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।তাঁকে সিকিমের রাজধানী গ্যাংটকের ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। ধৃত বিধায়ককে ব্যাঙ্গালুরুতে নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়েছে ইডি। অভিযুক্ত ওই বিধায়ক কিং ৫৬৭ ও রাজা ৫৬৭ নামে দুটি অনলাইন বেটিং প্ল্যার্টফর্ম চালাতেন। ইডি সূত্রে জানা গিয়েছে, বীরেন্দ্র ও তাঁর ঘনিষ্ঠ কয়েক জনের ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত, অনলাইন বেটিং চক্রের রমরমায় এর ফাঁদে পড়ে অনেকে সর্বস্বান্ত হয়েছেন। এই চক্র বন্ধ করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। ইতিমধ্যে লোকসভায় বিল আনা হয়েছে। সেই আবহে অভিযানে নামল ইডি।

Continue Reading

Previous: ‘আর জি করে’র ছায়া মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে, চিকিৎসক পড়ুয়াকে নিরন্তর মানসিক নির্যাতনের অভিযোগ
Next: দেনার দায়ে বিপর্যস্ত, মান বাঁচাতে কিডনি বিক্রির আর্জি নিয়ে প্রশাসনের দ্বারস্থ দম্পতি

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.