Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • দেনার দায়ে বিপর্যস্ত, মান বাঁচাতে কিডনি বিক্রির আর্জি নিয়ে প্রশাসনের দ্বারস্থ দম্পতি

দেনার দায়ে বিপর্যস্ত, মান বাঁচাতে কিডনি বিক্রির আর্জি নিয়ে প্রশাসনের দ্বারস্থ দম্পতি

Online Desk আগস্ট 23, 2025
K.jpg

নিজস্ব সংবাদদাতা, নদিয়া : বাজারে ক্রমাগত আর্থিক দেনার চাপ। মাথার উপর দেনা-পাওনার পাহাড়, সব মিলিয়ে জীবনের চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন নদিয়ার ধানতলা থানার হালালপুর গ্রামের দম্পতি। পেশায় রুপোর অলংকার ব্যবসায়ী খোকন সন্ন্যাসী এবং তাঁর স্ত্রী অলকা সন্ন্যাসী। দিনের পর দিন পাওনাদারদের চাপে পড়ে শেষমেশ কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নিতে বাধ্য হন। দীর্ঘদিন ধরেই খোকনবাবু নিজ হাতে রুপোর গহনা তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করে সংসার চালাচ্ছেন। কিন্তু কয়েক বছর ধরে ব্যবসায় মন্দা হাওয়াই ঋণের বোঝা বাড়তে থাকে মাথার উপর। পাওনাদারদের চাপ এতটাই বেড়ে যায় যে, একসময় আত্মহত্যার কথাও ভাবতে শুরু করেন দম্পতি। কিন্তু তাঁদের কন্যার কথা ভেবে এই সিদ্ধান্ত থেকে তাঁরা পিছু হটতে বাধ্য হন।

শেষ পর্যন্ত বাঁচার আশায় তাঁরা সিদ্ধান্ত নেন নিজেদের একটি করে কিডনি বিক্রি করার। এই মর্মে তাঁরা সরকারি সহায়তার আশায় নদীয়ার রানাঘাট ২ নম্বর ব্লকের বিডিও শুভজিৎ জানার কাছে আবেদন জানান। বিডিও শুভজিৎবাবু জানান, “এইভাবে কিডনি বিক্রি করা অবৈধ এবং অমানবিক। সরকারিভাবে সাহায্যের দরজা খোলা রয়েছে। প্রয়োজনে আমরা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে অথবা অন্যান্য সরকারি প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তার ব্যবস্থা করা যেতে পারে।”

এই মুহূর্তে খোকন সন্ন্যাসীর পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবা-মা এবং একমাত্র ৯ বছরের কন্যা সন্তান। বাড়ির ভেতরেও পাওনাদারদের চাপ এতটাই বেড়ে গেছে যে নিরাপদে বসবাস করাটাই দুঃসাধ্য হয়ে উঠেছে এখন তাঁদের। খোকনবাবুর কথায়, “আমরা আর পারছি না। আত্মসম্মান তো দূরের কথা, দুমুঠো ভাত জোটানোই মুশকিল হয়ে গেছে। সরকারের কাছে সাহায্য চাই, নয়তো সত্যিই কোনও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলব।” এখন দেখার প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নিয়ে এই পরিবারকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে। তবে যত দিন যাচ্ছে ততই আর্থিক চাপে ভেঙে পড়ছে পরিবারটি।

Continue Reading

Previous: অনলাইন বেটিং চক্র চালানোর অভিযোগ, কর্নাটকে কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করল ইডি, বাজেয়াপ্ত ১২ কোটি নগদ
Next: ‘অতীতে কেউ এমন নীতি নেননি’, ট্রাম্পের বিদেশনীতির সমালোচনা ভারতের বিদেশমন্ত্রীর

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.