Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অতীতে কেউ এমন নীতি নেননি’, ট্রাম্পের বিদেশনীতির সমালোচনা ভারতের বিদেশমন্ত্রীর

‘অতীতে কেউ এমন নীতি নেননি’, ট্রাম্পের বিদেশনীতির সমালোচনা ভারতের বিদেশমন্ত্রীর

Online Desk আগস্ট 23, 2025
20250823_183848.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের পণ্যে ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন। শুধু তাই নয় রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে নয়াদিল্লির পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে ট্রাম্পকে কটাক্ষ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মার্কিন প্রেসিডেন্টের বিদেশনীতি ‘অভূতপূর্ব’ বলে মন্তব্য করলেন তিনি।

শনিবার এক অনুষ্ঠানে অংশ নেন এস জয়শঙ্কর। সেখানে ভাষণ দেওয়ার সময় শুল্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি কেবল ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়… গোটা বিশ্বের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প যে ধরণের আচরণ করছেন, এমনকী তাঁর নিজের দেশের প্রতিও তিনি যে দৃষ্টিভঙ্গি রাখছেন, তা এতদিনের কূটনৈতিক ঐতিহ্যের থেকে সম্পূর্ণ আলাদা।’ এদিন জয়শঙ্কর আরও বলেন, ‘অতীতের কোনও মার্কিন প্রেসিডেন্ট বর্তমান মার্কিন প্রেসিডেন্টের মতো নীতি নেননি।’

পাশাপাশি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে মধ্যস্থতা করার যে দাবি মার্কিন প্রেসিডেন্ট করে আসছিলেন, এদিন তার সমালোচনা করেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের বিষয়ে ১৯৭০ সাল থেকে নয়াদিল্লির একটি নির্দিষ্ট নীতি রয়েছে। তা হল পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমরা কারও মধ্যস্থতা গ্রহণ করি না। প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানের অভ্যন্তরে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতের সেনাবাহিনী। গত ৭ মে সেই অভিযানের পর চার দিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত চলে। ১০ মে দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়।

Post Views: 254

Continue Reading

Previous: দেনার দায়ে বিপর্যস্ত, মান বাঁচাতে কিডনি বিক্রির আর্জি নিয়ে প্রশাসনের দ্বারস্থ দম্পতি
Next: কসবা ল’ কলেজ গণধর্ষণ মামলায় চার্জশিট দিল কলকাতা পুলিশ

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.