Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • কানাডায় ফেডারেল নির্বাচনে জয় পেল মার্ক কার্নির দল, অভিনন্দন জানালেন মোদী

কানাডায় ফেডারেল নির্বাচনে জয় পেল মার্ক কার্নির দল, অভিনন্দন জানালেন মোদী

Online Desk এপ্রিল 29, 2025
modi-carney.jpg

ওঙ্কার ডেস্ক: কানাডায় ফেডারেল নির্বাচনে জয়ী হল মার্ক কার্নির দল। মার্ক কার্নি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বিরোধী বলে পরিচিত। এদিন নিজের দল জয়ী হওয়ার পর, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তাঁর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কখনও নতিস্বীকার করবে না। কার্নির জয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এক্স হ্যান্ডেলে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মার্ক কার্নি এবং লিবারেল পার্টিকে জয়ের জন্য অভিনন্দন। ভারত ও কানাডা অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসনের প্রতি অবিচল অঙ্গীকার এবং দু’দেশের মানুষের মধ্যে প্রাণবন্ত সম্পর্ক দ্বারা আবদ্ধ। আমাদের অংশীদারিত্ব মজবুত করতে এবং আমাদের দেশের জনগণের জন্য আরও বেশি সুযোগ তৈরি করতে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ।’
উল্লেখ্য এই নিয়ে এ নিয়ে টানা চতুর্থবার কানাডার ক্ষমতায় বসতে যাচ্ছে লিবারেল পার্টি। বিগত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও এই দল থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে এবারে কার্নির দল একক ভাবে সরকার গঠন করতে পারবে না কি জোট সরকার গঠন করতে হবে, তা এখনও স্পষ্ট নয়।
প্রধানমন্ত্রী কার্নি এদিন বলেন, যেসব মানুষ কানাডাকে নিজের বাড়ি মনে করেন, তিনি তাঁদের সবার নেতা। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর শুল্ক আরোপ করায় এবং দেশটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করার পর থেকে দু দেশের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে।

Continue Reading

Previous: চিনের লিয়াওনিং এ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২২
Next: ফ্যামিলি ম্যান সিরিজের অভিনেতা রোহিত বসফোর দেহ উদ্ধার গুয়াহাটিতে

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.