Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • চিনের লিয়াওনিং এ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২২

চিনের লিয়াওনিং এ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২২

Online Desk এপ্রিল 29, 2025
fire-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড চিনের লিয়াওনিং এর একটি রেস্টুরেন্টে। আর তার জেরে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন ২২ জন। এই ঘটনায় আহত হয়েছেন তিন জন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার উত্তর-পূর্ব চিনের লিয়াওনিং এর একটি রেস্টুরেন্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন ১২টা ২৫ নাগাদ রেস্টুরেন্টে আগুন লাগে। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, চিনে প্রায়শই শিল্পাঞ্চল এলাকায় দুর্ঘটনা ঘটে। কারণ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে উঠে আসে কর্মীদের প্রশিক্ষণের অভাব বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ। রক্ষণাবেক্ষণ ব্যবস্থা দুর্বল হওয়ায় এবং অবৈধভাবে রাসায়নিক মজুত করাও কখনও সখনও দুর্ঘটনা ডেকে নিয়ে আসে।

ইতিমধ্যে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি এই ঘটনাকে ‘একটি গভীর শিক্ষা’ হিসেবে বর্ণনা করেছেন। আহতদের দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। গত বছর, গ্যাস লিক করে একটি আবাসিক এলাকায় জোড়া বিস্ফোরণ ঘটেছিল। যার মধ্যে একটি ঘটে চিনের উত্তরাঞ্চলীয় প্রদেশ হেবেইতে একটি রেস্তোরাঁয়। মার্চ মাসে সেই বিস্ফোরণে ২ জন নিহত এবং ২৬ জন জখম হন। গত সেপ্টেম্বরে দক্ষিণ শেনজেনে একটি বহুতল ভবনে বিস্ফোরণের জেরেও এক জনের মৃত্যু হয়েছিল।

Post Views: 106

Continue Reading

Previous: ভারতীয় ড্রোনকে গুলি করে নামানোর দাবি পাকিস্তানের
Next: কানাডায় ফেডারেল নির্বাচনে জয় পেল মার্ক কার্নির দল, অভিনন্দন জানালেন মোদী

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.