Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতীয় ড্রোনকে গুলি করে নামানোর দাবি পাকিস্তানের

ভারতীয় ড্রোনকে গুলি করে নামানোর দাবি পাকিস্তানের

Online Desk এপ্রিল 29, 2025
drone-in-pak.jpg

ওঙ্কার ডেস্ক: ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। ভারত ও পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসলামাবাদ। টানা পাঁচ রাত ভারতীয় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে পাক বাহিনী। পাল্টা জবাব দিয়েছে ভারতও। এই আবহে এবার পাকিস্তানের তরফে দাবি করা হল, সেদেশের আকাশসীমায় ঢুকে পড়া ভারতের একটি ড্রোনকে গুলি করে নামানো হয়েছে। পাক সংবাদ মাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে।

পাক অধিকৃত কাশ্মীরের ভীমবের জেলার মানাওয়ার সেক্টরে এই ঘটনা ঘটেছে বলে দাবি। যদিও এ বিষয়ে ভারতের তরফে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ইসলামাবাদের দাবি, ভারতীয় কোয়াডকপ্টারটি সীমান্তের ওপার থেকে নজরদারি চালানোর চেষ্টা করছিল। আর তখনই পাক সেনা জওয়ানরা দ্রুত সেটিকে গুলি করে নামিয়ে আনে।

উল্লেখ্য, পহেলগাঁওয়ে ২২ এপ্রিল নারকীয় জঙ্গি হামলায় এক নেপালি-সহ ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে একগুছ পদক্ষেপ নেয় নয়াদিল্লি। ২৩ এপ্রিল, সিন্ধু জলচুক্তি স্থগিত করে নয়াদিল্লি। পাল্টা পাকিস্তানের তরফেও পদক্ষেপ করা হয়। ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত করার হুঁশিয়ারি দেয় ইসলামাবাদ। সেই সঙ্গে ভারতের সঙ্গে বাণিজ্যও বন্ধ করে দেয় পাকিস্তান। এই জঙ্গি হামলায় পাকিস্তান জড়িত বলে আগেই অভিযোগ করেছে ভারতের বিভিন্ন মহল। প্রথমে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় নিলেও পরে দায় অস্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের জঙ্গি সংগঠন। যেটি কিনা লস্কর ই তৈবার শাখা সংগঠন। যদিও পাকিস্তানের তরফে এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Post Views: 140

Continue Reading

Previous: পহেলগাঁও কাণ্ড: বুধে ফের বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী
Next: চিনের লিয়াওনিং এ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২২

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.