Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল ভারত যাবেন শেখ হাসিনা

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল ভারত যাবেন শেখ হাসিনা

Online Desk জুন 6, 2024
modi.png

আল সাদি, ঢাকা: নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল শুক্রবার (৭ জুন) ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে প্রধানমন্ত্রী হাসিনা প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শনিবার (৮ জুন) শপথ নেবেন নরেন্দ্র মোদি। এর মধ্যদিয়ে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বার দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি।

এমন অবস্থায় ফোন করে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথোপকথনের সময় ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে তাকে নিমন্ত্রণ জানান মোদি এবং তিনি সে নিমন্ত্রণ গ্রহণ করেন।

দুই নেতার ফোনালাপের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আপনার (নরেন্দ্র মোদি) শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এ বিজয় সম্ভব হয়েছে।’

এ সময় শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এ বিজয়ের মধ্যদিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে। এছাড়া, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক আরও উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ভারতের নির্বাচন কমিশনের ফলাফলে দেখা গেছে, এবারের নির্বাচনে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে ২৪০টি এবংতার নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২টি আসন পেয়েছে। ২০১৪ সালে দলটি এককভাবে পেয়েছিল ২৮২টি আসন এবং ২০১৯ সালে ৩০৩টি আসন। সংবিধান অনুযায়ী ভারতে সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২টি আসনে। এক্ষেত্রে মোদির দল এককভাবে সরকার গঠন করতে পারছে না, যে কারণে জোটের ওপরই নির্ভর করতে হচ্ছে মোদিকে।

Post Views: 86

Continue Reading

Previous: জয়ের শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে লাল হলুদ কর্তারা
Next: পুলিশ সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি অমৃতা সিনহা

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.