Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নরেন্দ্রপুরের ঘটনায় হাইকোর্টের ভৎসনার মুখে পুলিশ

নরেন্দ্রপুরের ঘটনায় হাইকোর্টের ভৎসনার মুখে পুলিশ

Online Desk জানুয়ারি 30, 2024
high.png

নিজস্ব প্রতিনিধিঃ নরেন্দ্রপুরে স্কুলের ঘটনায় হাইকোর্টের ভৎসনার মুখে পুলিশ। কোর্টের নির্দেশ সত্বেও কাল রাতের মধ্যে কাউকে কেন গ্রেফতার করা হল না পুলিশকে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। পুলিশকে ভৎসনা করে বিচারপতি বলেন, এতোদিন চোখে কাপড় বেঁধেছিলেন? দুপুর ২টোর মধ্যে বারুইপুর পুলিশ জেলার সুপারের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি। শুনানি চলাকালীন তাঁকে ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ আদালতের। পঞ্চায়েত সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে বলেও নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। গতকাল ৩-৪ জায়গায় তল্লাশি চালানো হয়েছে। কাউকে পাওয়া যায়নি। কাউকে গ্রেফতার করা যায়নি বলে আদালতের কাছে জানিয়েছেন সরকারি আইনজীবী। পঞ্চায়েত সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি ! এটা কিভাবে সম্ভব সরকারি আইনজীবীর কাছে প্রশ্ন করেন বিচারপতি। সুপারকে ব্যক্তিগত ভাবে দেখার নির্দেশ বিচারপতির। পুলিশের দুই সহ অধিকর্তা তপন কুমার সিনহা ও অনিন্দ্য কুমার চট্টোপাধ্যায়ের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি। স্কুলে যে ঘটনা ঘটেছে সেখানে চক্রান্তে জড়িত থাকার অভিযোগে পুলিশের সহ অধিকর্তাদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির 120B ধারায় মামলা হওয়া উচিত বলেও মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পুলিশের অধিকর্তাদের কাছে বিচারপতি প্রশ্ন তোলেন আপনারা কি পঞ্চায়েত সদস্যদের সঙ্গে হাত মিলিয়েছিলেন? বেলা ২টো থেকে শুরু হয়েছে মামলার পরবর্তী শুনানি।

Post Views: 88

Continue Reading

Previous: বাংলায় ইন্ডিয়া জোট না হওয়ার জন্য প্রদেশ কংগ্রেসকে দোষারোপ অভিষেকের
Next: “আমি লজ্জিত” – প্রধান বিচারপতি

সম্পর্কিত গল্প

H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026

You may have missed

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.