Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শ্রীনগর-লেহ জাতীয় সড়কে ব্যাপক তুষারপাতে ব্যাহত জনজীবন; এখনও পর্যন্ত মৃত ৭

শ্রীনগর-লেহ জাতীয় সড়কে ব্যাপক তুষারপাতে ব্যাহত জনজীবন; এখনও পর্যন্ত মৃত ৭

Online Desk মার্চ 28, 2026
leh.png

ওঙ্কার ডেস্ক: লাদাখের দুর্গম পার্বত্য অঞ্চল জোজিলা পাস-এ ভয়াবহ তুষারধসের ঘটনায় নেমে এসেছে মৃত্যুর ছায়া। শ্রীনগর-লেহ জাতীয় সড়কের হঠাৎ করেই নেমে আসে বিপুল পরিমাণ তুষার, যার জেরে মুহূর্তের মধ্যে চাপা পড়ে যায় একাধিক যানবাহন ও যাত্রী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই মর্মান্তিক ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৫ জন গুরুতরভাবে আহত হয়েছেন।
জানা গেছে দুর্ঘটনার সময় বহু গাড়ি ওই রাস্তা দিয়ে যাতায়াত করছিল। আচমকাই ধেয়ে আসা তুষারের স্রোতে বেশ কয়েকটি গাড়ি সম্পূর্ণভাবে বরফের নিচে চাপা পড়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্তত ১৫টির বেশি যানবাহন এই তুষারধসের কবলে পড়েছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পরপরই শুরু হয় ব্যাপক উদ্ধার অভিযান। সেনাবাহিনী, বর্ডার রোডস অর্গানাইজেশন, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে বরফ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে প্রতিকূল আবহাওয়া, প্রবল ঠান্ডা এবং দুর্গম পার্বত্য ভূপ্রকৃতির কারণে উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।
এই ঘটনার জেরে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বহু যানবাহন রাস্তায় আটকে পড়েছে এবং যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ওই রাস্তায় যান চলাচল বন্ধই থাকবে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে। একই সঙ্গে এলাকায় নতুন করে তুষারধসের আশঙ্কা থাকায় সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অপ্রয়োজনে ওই পথে যাতায়াত না করার নির্দেশ দেওয়া হয়েছে।

Post Views: 143

Continue Reading

Previous: জঙ্গিপুরে রামনবমীর মিছিলকাণ্ডে গ্রেফতার ৩৪, ঘটনায় দিল্লি থকে রিপোর্ট তলব কমিশনের
Next: বাসন্তীর ঘটনায় গ্রেফতার ১৮, এখনও অধরা ৪

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.