Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাসন্তীর ঘটনায় গ্রেফতার ১৮, এখনও অধরা ৪

বাসন্তীর ঘটনায় গ্রেফতার ১৮, এখনও অধরা ৪

Online Desk মার্চ 28, 2026
S.24-BASANTI-ASHANTI-ARREST.png

নিজস্ব প্রতিনিধি, বাসন্তী : শুক্রবার বাসন্তীর ঘটনায় গ্রেফতার আরও ৯। এখনও পর্যন্ত ধৃত মোট ১৮ হলেও অভিযুক্ত আরও ৪ জনের হদিশ মেলেনি। বৃহস্পতিবার ঘটনার পর শুক্রবার পর্যন্ত বাসন্তীর ঘটনায় ৯ জনকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছিল। বৃহস্পতিবার ১২৮ বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ সরদার যখন বাসন্তী বাজার এলাকায় প্রচার করছিলেন তখনই তার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার খবর পেয়ে বাসন্তী বাজারে পৌঁছায় পুলিশের একটি দল। পুলিশ এলাকায় পৌঁছাতেই দুষ্কৃতিরা রণংদেহী মূর্তি ধারণ করে। পুলিশের উপর চড়াও হয় তারা। পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয়। লাঠি দিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাসন্তী থানার এসআই সৌরভ গুহ সহ পাঁচ কনস্টেবল- অমিত বিশ্বাস, বিশ্বজিৎ দাস, দেবাশীষ হালদার, সঞ্জিত গোলদার, অনুপ কুমার হালদার এবং সিভিক ভলেন্টিয়ার সৌমেন মন্ডল ও রফিকুল লস্কর।
এছাড়াও বিজেপির প্রার্থীর সঙ্গে থাকা বেশ কয়েকজনকেও মারধর করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় বাইক। ঘটনার তদন্তে নেমে পুলিশ সাহাবুদ্দিন গাজী, নূরআলম সেখ, আহম্মদ সেখ, আবিদ হোসেন সেখ, মোঃ ওয়াসীম, মিতাই পাল, সৈদুল মোল্লা, জাহাঙ্গীর হোসেন মোল্লা সহ মোট ৯ জনকে গ্রেফতার করে। ওই এলাকায় বেশ কয়েকটি সিসিটিভির ফুটেজ এবং আরও বেশ কিছু ভিডিও ছবি খতিয়ে দেখে ধৃতদেরকে শনাক্ত করে পুলিশ। এরপর তাদের গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশকে মারধর, ভাঙচুর, খুনের চেষ্টা, সরকারি কাজে বাধা দেওয়া, মামলার রুজু করা হয়েছে। ইতিমধ্যেই ওই এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি টহল চলছে কেন্দ্রীয় বাহিনী।
পুলিশ সুত্রের খবর ঘটনায় মোট ২৪ জনকে চিহ্নিতকরণ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। অন্যান্যদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চলছে। শুক্রবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ধৃতদের।

Post Views: 102

Continue Reading

Previous: শ্রীনগর-লেহ জাতীয় সড়কে ব্যাপক তুষারপাতে ব্যাহত জনজীবন; এখনও পর্যন্ত মৃত ৭
Next: রানিগঞ্জে ধসপ্রবণ এলাকার মানুষের জন্য ১০ লক্ষ টাকা, ২টি ফ্ল্যাট-এর প্রতিশ্রুতি মমতার

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.