Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রানিগঞ্জে ধসপ্রবণ এলাকার মানুষের জন্য ১০ লক্ষ টাকা, ২টি ফ্ল্যাট-এর প্রতিশ্রুতি মমতার

রানিগঞ্জে ধসপ্রবণ এলাকার মানুষের জন্য ১০ লক্ষ টাকা, ২টি ফ্ল্যাট-এর প্রতিশ্রুতি মমতার

Online Desk মার্চ 28, 2026
mamata.jpg

ওঙ্কার ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হলে কী কী কাজ করবে তার ইস্তাহার ইতিমধ্যে প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এবার রানিগঞ্জের ধসপ্রবণ এলাকায় মানুষের জন্য বড় ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রানিগঞ্জে ভোটপ্রচারে গিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী বলেন, ধসপ্রবণ এলাকা থেকে সরে আসলে ১০ লক্ষ টাকা এবং ২টি করে ফ্ল্যাট দেওয়া হবে।

রানিগঞ্জের ধস প্রবণ এলাকার বাসিন্দাদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রানিগঞ্জ ধসপ্রবণ এলাকা। ইতিমধ্যে প্রায় ৭০০ কোটি টাকা খরচ করে ৬ হাজার ফ্ল্যাট তৈরি করেছি আমরা। আরও ৪ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব, মানুষের জীবন সবচেয়ে বেশি দামি। একটা নয়, দু’টো করে ফ্ল্যাট সরকার আপনাদের দেবে। যদি আপনার শিফট করেন। শিফটিংয়ের খরচাও দেবে। মোট ১০ লক্ষ টাকা করে খরচ ধরা হয়েছে। তাতে যদি কিছু বাড়ে তো বাড়বে। মনে রাখবেন, জীবনের সঙ্গে টাকার কোনও তুলনা হয় না। আপনারা ভাবুন নতুন করে।’

এদিন নির্বাচনী সভা থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর করে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না বলে দাবি করেন তিনি। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ওরা ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করবে। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তৃণমূল নেত্রী।

Post Views: 95

Continue Reading

Previous: বাসন্তীর ঘটনায় গ্রেফতার ১৮, এখনও অধরা ৪
Next: ইজরাইয়েলের হামলার জেরে লেবাননের ৩৭০০০০ শিশু ঘরছাড়া; দাবী রাষ্ট্রসংঘের রিপোর্টে

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.