Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জয়পুরে স্কুলের পঞ্চম তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ৯ বছরের ছাত্রীর; তদন্তে পুলিশ

জয়পুরে স্কুলের পঞ্চম তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ৯ বছরের ছাত্রীর; তদন্তে পুলিশ

Online Desk নভেম্বর 2, 2025
hand-dead-victim-woman-covered-600nw-2193737127.jpg

ওঙ্কার ডেস্ক: রাজস্থানের জয়পুরে একটি বেসরকারি স্কুলের পঞ্চম তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয়েছে মাত্র ৯ বছরের এক ছাত্রীর। মৃতা চতুর্থ শ্রেণির ছাত্রী বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। স্কুলের সিসিটিভি ফুটেজে গেছে, মেয়েটি করিডরের রেলিংয়ের উপরে উঠে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে হঠাৎ নিচে ঝাঁপ দেয়। প্রায় ৪৭ ফুট নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মেয়েটি প্রতিদিনের মতোই সেদিন স্কুলে আসে। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ করেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই স্কুল কর্তৃপক্ষ মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সে প্রাণ হারিয়েছে। তবে মৃতার পরিবার অভিযোগ তুলেছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই স্কুল কর্তৃপক্ষ গোটা জায়গা পরিষ্কার করে দেয়। মেয়েটির রক্তের দাগ মুছে ফেলা হয়, এমনকি ঘটনাস্থলের চারপাশের প্রমাণও নষ্ট করা হয় বলে দাবি পরিবারের। তাঁদের মতে, এটি নিছক আত্মহত্যা নয়, এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে।
ঘটনার পরই অভিভাবকেরা স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের প্রশ্ন, মাত্র ৯ বছরের একটি শিশু কেন এমন সিদ্ধান্ত নেবে? স্কুলের ভেতরে কী ঘটেছিল, যা তাকে এমন পদক্ষেপ নিতে বাধ্য করল? পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করেছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। স্কুলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে পুলিশ আসার আগে কেন ঘটনাস্থল পরিষ্কার করা হল, তা নিয়েও তদন্ত চলছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্কুলের নিরাপত্তা ব্যবস্থা ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। শিশুটির পরিবারের দাবি, পুরো ঘটনার পেছনে যদি কোনও অবহেলা বা ষড়যন্ত্র থাকে, তবে তার কঠোর শাস্তি হওয়া উচিত।

Post Views: 163

Continue Reading

Previous: জন সুরাজ কর্মী খুনের মামলায় গ্রেফতার জেডিইউ প্রার্থী অনন্ত সিং, নির্বাচনের আগে চাঞ্চল্য বিহারে
Next: নভেম্বরে শীতের আমেজ থাকবে না দক্ষিণবঙ্গে, জানাচ্ছে হাওয়া অফিস

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.