Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নভেম্বরে শীতের আমেজ থাকবে না দক্ষিণবঙ্গে, জানাচ্ছে হাওয়া অফিস

নভেম্বরে শীতের আমেজ থাকবে না দক্ষিণবঙ্গে, জানাচ্ছে হাওয়া অফিস

Online Desk নভেম্বর 2, 2025
vf.png

ওঙ্কার ডেস্ক: নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। উপকূলের জেলাগুলিতে রয়েছে অধিক বৃষ্টির সম্ভাবনা। তবে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে রবিবার রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, নভেম্বরে খুব একটা শীত পড়বে না দক্ষিণবঙ্গে। বাঙালি শীতের আমেজ অনুভব করতে পারবে ডিসেম্বর মাসে। আবহাওয়ার রিপোর্ট বলছে, গত ১৫ বছরে এত উষ্ণ অক্টোবর দেখেনি বঙ্গবাসি।

অন্যদিকে টানা কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। রবিবার উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টিপাত না হলেও, উত্তরের প্রায় সব জেলাতেই এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। রবিবারের পর উত্তরবঙ্গে বৃষ্টি কমবে বলেই জানাচ্ছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা। এরপর সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে আপাতত আর কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

Post Views: 115

Continue Reading

Previous: জয়পুরে স্কুলের পঞ্চম তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ৯ বছরের ছাত্রীর; তদন্তে পুলিশ
Next: তামিলনাড়ুতে ধান কাটার কাজে গিয়ে মৃত্যু বর্ধমানের শ্রমিকের; অভিযোগ SIR আতঙ্কেই আত্মহত্যা

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.