Skip to content
জুলাই 30, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘শাহের নির্দেশে পড়ুয়াদের উপর পুলিশি হামলা!’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন অভিজিৎ দীপকে

‘শাহের নির্দেশে পড়ুয়াদের উপর পুলিশি হামলা!’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন অভিজিৎ দীপকে

Online Desk জুলাই 30, 2026
abhijit-dipke.jpg

ওঙ্কার ডেস্ক: নিট ইউজি পরীক্ষায় প্রশ্নফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ২০ জুলাই সংসদ অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। ওই আন্দোলনে পুলিশ হামলা চালিয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে পুলিশ হামলা চালিয়েছিল বলে অভিযোগ তুলে এবার সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শাহের পদত্যাগ দাবি করলেন। বৃহস্পতিবার তিনি রাহুলের সুরে সুর মিলিয়ে এই দাবি করেন।

মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ দীপকে বলেন, ‘প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা চালানো হয়েছে, তাদের রক্ত ঝরানো হয়েছে, তা শাহের নির্দেশ ছাড়া সম্ভব ছিল না।’ এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের নির্দেশ দেওয়ার জন্য শাহকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করেছিলেন। দীপকে সেই দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘আমিও মনে করি তাঁর [শাহের] পদত্যাগ করা উচিত।’

সিজেপি-র বিরুদ্ধে ওঠা বিদেশি শক্তির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ খারিজ করে দেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে শাহ থাকা সত্ত্বেও যদি আমরা বিদেশি অর্থ পেয়ে থাকি, তবে সেটাও তাঁর ব্যর্থতা। তাহলে কেমন চাণক্য? সেক্ষেত্রেও তাঁর [শাহ] পদত্যাগ করা উচিত।’ সিজেপি নেতা অভিযোগ করেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার যৌক্তিকতা প্রমাণ করতে দিল্লি পুলিশই পরিকল্পিতভাবে পাথর ছোড়ার ঘটনা ঘটিয়েছিল। তাঁর দাবি, ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভস্থলে পুলিশ এক ট্রাক পাথর ও একটি ক্ষতিগ্রস্ত গাড়ি নিয়ে এসেছিল। যাতে মনে হয় যে দমনপীড়ন ছিল হিংসার প্রতিক্রিয়া। তাঁর কথায়, ‘দিল্লি পুলিশই পাথর ছোড়ার ঘটনা সাজিয়েছিল। বিজেপি-র গুণ্ডারা এসে পাথর ছুড়েছিল, আর দোষ চাপানো হয়েছিল ছাত্রছাত্রীদের ওপর।’

Post Views: 8

Continue Reading

Previous: দেশের সেরা হতে হবে, ব্যারাকপুরের ‘বড়াখানা’য় পুলিশকে বার্তা মুখ্যমন্ত্রীর
Next: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে খুলছে মন্দির; বিহারে রূপান্তরকামী কমিটি দিয়েছে সবুজ ইঙ্গিত

সম্পর্কিত গল্প

vande-mataram.jpg

তুমুল হট্টগোলের মধ্যেই লোকসভায় পাশ হল জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ বিল

Online Desk জুলাই 30, 2026
bjp-party-office.png

‘এক ব্যাক্তি, এক পদ’ নীতি মেনে কি ফের ঢেলে সাজানো হবে রাজ্য পদ্মফুল শিবিরের নকশা?

Online Desk জুলাই 30, 2026
amya.png

প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীতকার অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়

Online Desk জুলাই 30, 2026

You may have missed

vande-mataram.jpg

তুমুল হট্টগোলের মধ্যেই লোকসভায় পাশ হল জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ বিল

Online Desk জুলাই 30, 2026
bjp-party-office.png

‘এক ব্যাক্তি, এক পদ’ নীতি মেনে কি ফের ঢেলে সাজানো হবে রাজ্য পদ্মফুল শিবিরের নকশা?

Online Desk জুলাই 30, 2026
amya.png

প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীতকার অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়

Online Desk জুলাই 30, 2026
modi-in-cave.png

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে খুলছে মন্দির; বিহারে রূপান্তরকামী কমিটি দিয়েছে সবুজ ইঙ্গিত

Online Desk জুলাই 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.