Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • এআই ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে কানাডা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করবে ভারত

এআই ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে কানাডা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করবে ভারত

Online Desk নভেম্বর 23, 2025
modi-g-20.jpg

ওঙ্কার ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আয়োজিত হচ্ছে জি ২০ সম্মেলন। এই সম্মেলনে গিয়ে দুই বন্ধু দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে কী ভাবে আরও এগিয়ে যাওয়া যায় তা নিয়ে পরস্পরকে সহযোগিতা করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নয়াদিল্লির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কানাডা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে। সূত্রের খবর, জি ২০ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে দুই দেশের সঙ্গে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন একটি ত্রিপাক্ষিক সহযোগিতা চুক্তির কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। নিজের সমাজ মাধ্যমের পাতায় শনিবার সে কথা জানিয়েছেনও মোদী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলাদা করে সাক্ষাৎ করেছেন মোদী। সেখানেই তিন দেশ একমত হয়।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় এই প্রথম জি২০ সম্মেলন আয়োজিত হয়েছে। আফ্রিকার উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য আফ্রিকা থেকে আগামী এক দশকে ১০ লক্ষ প্রশিক্ষিত তরুণকে তুলে আনা। যাতে তাঁরা আরও বহু মানুষের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাতে পারে।’ প্রসঙ্গত, জি-২০ শীর্ষ সম্মেলন শেষ হচ্ছে রবিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সম্মেলনের তৃতীয় অধিবেশনেও ভাষণ দেবেন। অন্যান্য দেশের শীর্ষ নেতাদের সঙ্গেও আলোচনা করার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। সূত্রের খবর, মোদী ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন।

Post Views: 214

Continue Reading

Previous: এসআইআর-এর চাপে অসুস্থ জয়নগরের বিএলও ! হাসপাতালের বেড থেকে জানালেন ভয়াবহ পরিস্থিতির কথা
Next: ত্রিপুরায় আন্তর্জাতিক ভাষা পরিষদের বার্ষিক সম্মেলন

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.