Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ত্রিপুরায় আন্তর্জাতিক ভাষা পরিষদের বার্ষিক সম্মেলন

ত্রিপুরায় আন্তর্জাতিক ভাষা পরিষদের বার্ষিক সম্মেলন

Online Desk নভেম্বর 23, 2025
Vasa.jpg

নিজস্ব প্রতিনিধি, আগরতলা : ত্রিপুরার উদয়পুর শাখার উদ্যোগে পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হচ্ছে দুদিন ব্যাপী আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন মোট সতেরোটা শাখার দেড়শো জন প্রতিনিধি। শনিবার সকালে আন্তর্জাতিক বাংলাভাষা পরিষদের পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের অর্থ, পরিকল্পনা, সমন্বয় ও তথ্য প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের মাননীয় জেলা পরিষদ দেবল দেব রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারপার্সন শ্রী শীতল চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী প্রনজিৎ রায়। অনুষ্ঠানে উদয়পুর শাখার পক্ষ থেকে সন্মান জানানো হয় কিংবদন্তী ভাষা সৈনিক কাজল সেনকে। বিভিন্ন শাখা থেকে আগত প্রতিনিধিদের উদয়পুর শাখার পক্ষ থেকে স্মারক ও উত্তরীয় পরিয়ে সন্মানিত করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক ত্রিপুরা মন্ত্রী প্রনজিত সিংহ রায় বাংলা ভাষার প্রাসঙ্গিকতা নিয়ে একটা গভীর ও তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাতে প্রকাশ হয় আন্তর্জাতিক বাংলা পরিষদের কেন্দ্রীয় কমিটির নিজস্ব পত্রিকা ভাষা মৈত্রী। বাইশ ও তেইশে নভেম্বর মোট দুদিন এই সম্মেলন চলবে।

Post Views: 267

Continue Reading

Previous: এআই ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে কানাডা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করবে ভারত
Next: এসআইআর-এর কাজ করার সময় মাথা ঘুরে পড়ে গেলেন বিএলও, চিকিৎসাধীন হাসপাতালে

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026

You may have missed

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.