Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘প্রধানমন্ত্রীকে বাঁচাতে প্রধানকে সরিয়েছে সরকার!’, সংসদে মন্তব্য অখিলেশের

‘প্রধানমন্ত্রীকে বাঁচাতে প্রধানকে সরিয়েছে সরকার!’, সংসদে মন্তব্য অখিলেশের

Online Desk জুলাই 28, 2026
akhilesh-yadav.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পরেও নিট ইউজি প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে শরগোল থামছে না। মঙ্গলবার সংসদে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেন, প্রধানমন্ত্রীকে বাঁচানোর জন্যই সরকার ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দিয়েছে। তাঁর কথায়, ‘প্রধানকে সরিয়ে প্রধানমন্ত্রীকে বাঁচাতে পেরে সরকার নিশ্চয়ই স্বস্তি পেয়েছে।’

লোকসভার অধিবেশনে মঙ্গলবার অখিলেশ যাদব বলেন, ‘আমি আশা করি যুবসমাজের সব দাবি সরকার মেনে নেবে।’ তাঁর আরও সংযোজন, ‘সরকার নত হয়, কিন্তু নতিস্বীকার করানোর মতো কাউকে প্রয়োজন হয় তাদের।’ প্রসঙ্গত এদিন লোকসভার অধিবেশন পুনরায় শুরু হলে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, প্রশ্ন ফাঁস-বিরোধী বিষয়ে আলোচনার সময়সীমা বাড়িয়ে ১০ ঘণ্টা পর্যন্ত করতে সরকার প্রস্তুত। পরীক্ষা সংক্রান্ত বিলটি নিয়ে আলোচনা শুরু হওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদ কক্ষে উপস্থিত ছিলেন না। যা নিয়ে আপত্তি জানান কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল। তিনি বলেন, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ এই বিলটি নিয়ে আলোচনার সময়সীমা বাড়ানোর প্রয়োজন।

বিরোধীদের প্রশ্নের মুখে রিজিজু স্পষ্ট করে বলেন, বিতর্কের সময়সীমা ১০ ঘণ্টা পর্যন্ত বাড়াতে সরকারের কোনও আপত্তি নেই। তাঁর কথায়, ‘প্রশ্ন ফাঁস-বিরোধী বিল নিয়ে আলোচনার জন্য প্রথমে সমস্ত রাজনৈতিক দল ছয় ঘণ্টার বিষয়ে রাজি হয়েছিল, পরে তা বাড়িয়ে আট ঘণ্টা করা হয়। এখন বিরোধীরা যদি আরও সময় চায়, তবে আমরা ১০ ঘণ্টা পর্যন্ত আলোচনা চালাতে রাজি আছি।’ উল্লেখ্য, সোমবার লোকসভায় ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ পেশ করেন পার্সোনেল বা কর্মী বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। এই বিলটির মাধ্যমে ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪’ আইনটি সংশোধন করার প্রস্তাব দেওয়া হয়েছে।

Post Views: 14

Continue Reading

Previous: ‘বেইমান’ সুদীপ! পোস্টার পড়ল উত্তর কলকাতায়, নেপথ্যে কারা?
Next: ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

সম্পর্কিত গল্প

202607283881016.jpg

পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন ঘিরে ব্যাপক অশান্তি; পুলিশের গুলিতে মৃত অন্তত ২০

Online Desk জুলাই 28, 2026
rtgfuighj.png

রক্ত, প্লাজমা বাইরে পাচারের অভিযোগ খতিয়ে দেখতে ব্ল্যাডব্যাঙ্কে অভিযান রাজ্য স্বাস্থ্য দফরতের

Online Desk জুলাই 28, 2026
police-d.jpg

প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্নাকাটি শিশুপুত্রের, শ্বাসরোধ করে খুন মায়ের

Online Desk জুলাই 28, 2026

You may have missed

202607283881016.jpg

পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন ঘিরে ব্যাপক অশান্তি; পুলিশের গুলিতে মৃত অন্তত ২০

Online Desk জুলাই 28, 2026
rtgfuighj.png

রক্ত, প্লাজমা বাইরে পাচারের অভিযোগ খতিয়ে দেখতে ব্ল্যাডব্যাঙ্কে অভিযান রাজ্য স্বাস্থ্য দফরতের

Online Desk জুলাই 28, 2026
police-d.jpg

প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্নাকাটি শিশুপুত্রের, শ্বাসরোধ করে খুন মায়ের

Online Desk জুলাই 28, 2026
MODI-FB.jpg

‘প্রযুক্তিগত ত্রুটি’, মোদীর ইনস্টাগ্রাম ভিডিও ডিলিট হওয়ার নেপথ্যের কারণ জানাল মেটা

Online Desk জুলাই 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.