Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৩ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা, রেজিস্ট্রেশন শুরু ১৫ এপ্রিল থেকে

৩ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা, রেজিস্ট্রেশন শুরু ১৫ এপ্রিল থেকে

Online Desk এপ্রিল 12, 2026
amarnath-d.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। যা চলবে ২৮ আগস্ট পর্যন্ত। রবিবার জম্মুকাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই সময়সূচি ঘোষণা করেছেন। তিনি জানান, ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে, ২৯ জুন প্রথম পুজোর মাধ্যমে ৫৭ দিনের এই তীর্থযাত্রা শুরু হবে।
জম্মুকাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর আরও জানান, এই যাত্রার জন্য রেজিস্ট্রেশন ১৫ এপ্রিল থেকে শুরু হবে। অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই ওই দিন থেকে রেজিস্ট্রেশন করা যাবে। দেশজুড়ে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইয়েস ব্যাঙ্কের ৫৫৪টি নির্দিষ্ট শাখায় এই সুবিধা পাওয়া যাবে। প্রশাসনের তরফে পুণ্যার্থীদের কাছে আর্জি জানানো হয়েছে, নির্বিঘ্ন ও নিরাপদ তীর্থযাত্রা নিশ্চিত করতে আগে থেকেই রেজিস্ট্রেশন করতে এবং সরকারি নির্দেশ মেনে চলতে।
সনাতন ধর্মের মানুষ শ্রদ্ধার সঙ্গে এই তীর্থযাত্রায় সামিল হন। দক্ষিণ কাশ্মীর হিমালয়ে প্রায় ৩,৮৮০ মিটার উঁচুতে অবস্থিত পবিত্র গুহা মন্দিরে ট্রেক করে যেতে হয় পুণ্যার্থীদের। গুহার ভিতরে ভক্তরা প্রাকৃতিকভাবে গঠিত বরফের শিবলিঙ্গের পুজো করেন, যা ভগবান শিবের প্রতীক বলে বিশ্বাস করা হয়। তীর্থযাত্রীরা দুটি পথ দিয়ে এই যাত্রায় সামিল হন—গান্দেরবাল জেলার বালতাল পথ এবং অনন্তনাগ জেলার পহেলগাঁও পথ।
পুণ্যার্থীদের স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলার জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া কাছে রাখতে হবে অনুমোদিত চিকিৎসা প্রতিষ্ঠানের তরফ থেকে দেওয়া স্বাস্থ্য শংসাপত্র। পুণ্যার্থীদের জন্য পথের ধারে মেডিকেল ক্যাম্প, থাকার ব্যবস্থা এবং হেলিকপ্টার পরিষেবার ব্যবস্থা থাকবে।

Post Views: 118

Continue Reading

Previous: আশার মৃত্যুতে শোকজ্ঞাপন মোদী-মমতার
Next: অন্ধ্রপ্রদেশে গাড়ির উপর ট্যাঙ্কার পরে মৃত্যু আইনজীবীর; আতঙ্ক এলাকায়

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.