Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অন্ধ্রপ্রদেশে গাড়ির উপর ট্যাঙ্কার পরে মৃত্যু আইনজীবীর; আতঙ্ক এলাকায়

অন্ধ্রপ্রদেশে গাড়ির উপর ট্যাঙ্কার পরে মৃত্যু আইনজীবীর; আতঙ্ক এলাকায়

Online Desk এপ্রিল 12, 2026
car.png

ওঙ্কার ডেস্ক: আন্ধ্রপ্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রবীণ আইনজীবী। ঘটনাটি ঘটেছে এনটিআর জেলার কাঁচিকাচারলা মণ্ডলের কিসারা টোল প্লাজার কাছে, যেখানে একটি ভারী ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যক্তিগত গাড়ির উপর উল্টে পড়ে। মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নেয় পরিস্থিতি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্যাঙ্কারটি দ্রুত গতিতে আসছিল এবং হঠাৎ করেই চালক নিয়ন্ত্রণ হারান। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ব্রেক ফেল করার কারণেই এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি সামনে চলতে থাকা একটি বিলাসবহুল গাড়িকে সজোরে ধাক্কা মারে এবং তারপর সেটির উপরই উল্টে পড়ে। ভারী ট্যাঙ্কারের চাপে গাড়িটি কার্যত চূর্ণবিচূর্ণ হয়ে যায়। দুর্ঘটনায় নিহত ব্যক্তি হায়দরাবাদের বাসিন্দা এক প্রবীণ আইনজীবী। তিনি একটি ব্যক্তিগত কাজে বাইরে গিয়েছিলেন এবং ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষজন, টোল প্লাজার কর্মী এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু ট্যাঙ্কারটি গাড়ির উপর সম্পূর্ণভাবে চাপা পড়ে থাকায় উদ্ধারকাজ অত্যন্ত জটিল হয়ে ওঠে। পরে ক্রেন এবং ভারী যন্ত্রের সাহায্যে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ট্যাঙ্কারটি সরানো সম্ভব হয়। এরপর গাড়ির ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। টোল প্লাজার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যাতে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়। তবে প্রাথমিক তদন্তে ব্রেক ফেলকেই মূল কারণ বলে মনে করা হচ্ছে।

Post Views: 106

Continue Reading

Previous: ৩ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা, রেজিস্ট্রেশন শুরু ১৫ এপ্রিল থেকে
Next: চার বছরের শিশুকে খুন করে গাড়ীর নিচে রেখে পালাল নিজের মামা; যোগীরাজ্যে আতঙ্ক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.