Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অস্বাভাবিক জনবিন্যাস বদল খতিয়ে দেখতে উচ্চ-পর্যায়ের কমিটি গঠন কেন্দ্রের

অস্বাভাবিক জনবিন্যাস বদল খতিয়ে দেখতে উচ্চ-পর্যায়ের কমিটি গঠন কেন্দ্রের

Online Desk মে 26, 2026
amit-shah-1280.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাস বদল খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা বলেছিলেন। তার এক বছর এখনও সম্পূর্ণ হয়নি। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার অবৈধ অভিবাসন এবং অন্যান্য কারণে ‘অস্বাভাবিক জনবিন্যাস বদল’ খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করলেন।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া অস্বাভাবিক জনবিন্যাস বদল যে কোনও দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই, ১৫ আগস্ট ২০২৫-এ প্রধানমন্ত্রী ‘জনবিন্যাস বদল বিষয়ক উচ্চ-পর্যায়ের কমিটি’ গঠনের কথা ঘোষণা করেছিলেন। আমি আপনাদের জানাতে পেরে আনন্দিত সরকার এখন এই কমিটি গঠন করেছে।’

শাহ জানান, এই কমিটির মাথায় থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর। এর সদস্য হিসেবে থাকবেন প্রাক্তন আইএএস দুর্গা শঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস বালাজি শ্রীবাস্তব, অর্থনীতিবিদ ডঃ শমিকা রবি এবং জনগণনা কমিশনার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই কমিটি ‘অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে ভারতজুড়ে ঘটে চলা জনসংখ্যা পরিবর্তনের’ মূল্যায়ন করবে। তিনি আরও বলেন, এই কমিটি ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে অস্বাভাবিক জনসংখ্যা প্রসঙ্গে বিশ্লেষণ করবে। পাশাপাশি একটি সমাধান সূত্র বের করবে।

Post Views: 69

Continue Reading

Previous: কেন্দ্রে মোদী জমানার ১২ বছর, দেশজুড়ে প্রচারে বিজেপি
Next: ফিজিতে যৌথ ভাবে বন্দর বানাবে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি, চিনের প্রভাব ঠেকাতে এককাট্টা চার দেশ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.