Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কেন্দ্রে মোদী জমানার ১২ বছর, দেশজুড়ে প্রচারে বিজেপি

কেন্দ্রে মোদী জমানার ১২ বছর, দেশজুড়ে প্রচারে বিজেপি

Online Desk মে 26, 2026
BJP-12-YEARS.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের মেয়াদ এক যুগ সম্পন্ন করেছে। আর এই উপলক্ষে দেশজুড়ে প্রচারণা শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। একাধিক রাজ্যে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে পদ্ম শিবির। পশ্চিমবঙ্গেও গঠিত হয়েছে ডবল ইঞ্জিন সরকার। এ রাজ্যে আগামী দিনে মোদী সরকারের ১২ বছরের শাসন উদযাপন করা হবে বলে বিজেপি সূত্রে খবর।

২০১৪ সালে কেন্দ্রে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর ১২ বছর পূর্ণ হয়েছে সোমবার। এই সময়কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুশাসন, উন্নয়ন এবং জাতীয় রূপান্তরের এক যাত্রা হিসেবে বর্ণনা করেছে বিজেপি। ১২ বছর পূর্তি উপলক্ষে যে প্রচার করা হবে তাতে অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতা, মুখ্যমন্ত্রী এবং সাংসদরা। কেন্দ্রীয় সরকারের ‘২২টি প্রধান সাফল্য’ তুলে ধরবেন তাঁরা। বিগত ১২ বছরের মধ্যে মোদী সরকারের চালু করা জনকল্যাণমূলক প্রকল্প, পরিকাঠামো সম্প্রসারণ, অর্থনৈতিক সংস্কার, ডিজিটাল শাসন, বিদেশ নীতির সাফল্য তুলে ধরা হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন প্রধানমন্ত্রী মোদীকে তাঁর ১২ বছরের প্রধানমন্ত্রিত্বের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। মোদীর এই যাত্রাকে ‘সংকল্প থেকে সাফল্যের’ যাত্রা হিসেবে বর্ণনা করেছেন তিনি।

এক্স হ্যান্ডেলে একটি পোস্টে নিতিন নবীন লিখেছেন, ‘২০১৪ সালের ২৬ মে যে যুগ শুরু হয়েছে, তা কেবল শাসনব্যবস্থার পরিবর্তন নয়, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উজ্জ্বল নেতৃত্বে জাতির পুনরুদ্ধার হওয়া আত্মবিশ্বাস এবং সাংস্কৃতিক নবজাগরণের এক ঐতিহাসিক মুহূর্ত।’ তিনি বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস’—এই নীতি এবং ‘অন্ত্যোদয়’-এর দূরদৃষ্টি দ্বারা পরিচালিত হয়ে সরকার সাধারণ নাগরিকদের জন্য কাজ করছে।

Post Views: 103

Continue Reading

Previous: ইনজেকশন দেওয়ার পর হাসপাতালে ৫ অন্তঃসত্ত্বার মৃত্যু, রাজস্থানের কোটায় চাঞ্চল্য
Next: অস্বাভাবিক জনবিন্যাস বদল খতিয়ে দেখতে উচ্চ-পর্যায়ের কমিটি গঠন কেন্দ্রের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.