Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিজের পরিবারকেই ১২৭০ কোটির বরাত! বিজেপি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজের পরিবারকেই ১২৭০ কোটির বরাত! বিজেপি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

Online Desk এপ্রিল 6, 2026
3.jpg

ওঙ্কার ডেস্ক: সরকারি কাজের বরাত দিয়েছেন নিজের পরিবারের সদস্যদেরই! অভিযোগ, বিগত দশ বছর ধরে অন্তত ১২৭০ কোটি টাকার বরাত পাইয়ে দিয়েছেন পরিবারের লোকেদের সংস্থাকে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ এনেছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে।
সোমবার এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট। তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, দু’সপ্তাহের মধ্যে প্রাথমিক তদন্ত শুরু করতে হবে। ২০১৫ থেকে ২০২৫ পর্যন্ত যা সরকারি বরাত দেওয়া হয়েছে, সেসমস্তই আনতে হবে তদন্তের আওতায়। টেন্ডার দেওয়া, প্রকল্পের কাজ কেমন হয়েছে এবং কীভাবে আর্থিক লেনদেন হয়েছে-সমস্ত নিয়েই তদন্ত করতে হবে। ১৬ সপ্তাহের মধ্যে স্টেটাস রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
২০১৬ সাল থেকে অরুণাচলে রয়েছে বিজেপি সরকার। অভিযোগ, তারপর থেকে সে রাজ্যে দেদার দুর্নীতি এবং স্বজনপোষণ চলছে। সমস্ত সরকারি কাজের বরাত পাচ্ছেন মুখ্যমন্ত্রীর আত্মীয়রা। এমনকী বেশ কিছু চুক্তি গিয়েছে খোদ মুখ্যমন্ত্রীর স্ত্রীর বিভিন্ন সংস্থার হাতে। গত দশ বছরে নিজের এবং স্ত্রীর পরিবারের সংস্থাগুলিকে অন্তত ১২৭০ কোটি টাকার বরাত দিয়েছেন পেমা, এমনটাই অভিযোগ।

Post Views: 89

Continue Reading

Previous: তেলেঙ্গানায় শীর্ষ নেতা-সহ ৪০ মাওবাদীর আত্মসমর্পণ
Next: প্রচারে টাকা বিলি পদ্মশিবিরের প্রার্থীর! ভাইরাল হতেই সাফাই দিলেন ‘এআই ছবি’

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.