Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তেলেঙ্গানায় শীর্ষ নেতা-সহ ৪০ মাওবাদীর আত্মসমর্পণ

তেলেঙ্গানায় শীর্ষ নেতা-সহ ৪০ মাওবাদীর আত্মসমর্পণ

Online Desk এপ্রিল 6, 2026
maoist.jpg

ওঙ্কার ডেস্ক: আত্মসমর্পণ করলেন মাওবাদী সংগঠন পিপলস লিবারেশন গেরিলা আর্মি (পিএলজিএ)-র শীর্ষ নেতা সোদি কেশলু । তাঁর সঙ্গে অস্ত্র সমর্পণ করেছহেন আরও ৩৯ জন মাওবাদী কমানাডার। সোমবার তেলেঙ্গানা পুলিশের কাছে তাঁরা আত্মসমর্পণ করেছেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মল্লা ওরফে কেশলু বস্তারে পিজিএলএ-র অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তিনি মূলত তেলেঙ্গানা-ছত্তিসগঢ় সীমান্তে সক্রিয় ছিলেন। মাওবাদী ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করতেন কেশলু। পুলিশ জানিয়েছে, এর আগে আত্মসমর্পণ করেছেন বর্ষীয়ান মাওবাদী নেতা বাদিসে দেবার পর তাঁকেই সেকেন্ড ইন কম্যান্ড হিসেবে মনে করা হতো। অস্ত্র সমর্পণকারী মাওবাদীদের মধ্যে ডিভিশনাল কমিটির সদস্য, এরিয়া কমিটির নেতা এবং প্লাটুন-স্তরের ক্যাডাররা ছিলেন। পুলিশের কাছে তাঁরা একে-৪৭ রাইফেল, ইনসাস রাইফেল এবং এসএলআর রাইফেল-সহ বেশ কিছু অস্ত্র জমা দিয়েছেন।

তেলেঙ্গানা-ছত্তিসগঢ় সীমান্তে সক্রিয় কেশলুকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কমান্ডার হিসেবে বিবেচনা করা হতো। তিনি কারেগুট্টা পাহাড়ে প্রায় ২০ থেকে ৩০ জন ক্যাডারের নেতৃত্ব দিতেন। যদিও তেলেঙ্গানা পুলিশ আনুষ্ঠানিকভাবে কেশলুর মাথার দাম আগে ঘোষণা করেনি। তবে সংশ্লিষ্ট আধিকারিকরা জানিয়েছেন, কেশলুর মাথার দাম ছিল প্রায় ২০ লক্ষ টাকা। উল্লেখ্য, চলতি বছরে তেলেঙ্গানায় বেশ কয়েকজন শীর্ষ মাওবাদী কমান্ডার আত্মসমর্পণ করেছেন। গত ২ জানুয়ারি, পিএলজিএ ব্যাটালিয়ন-১ এর কমান্ডার বর্ষা দেবা ওরফে দেবন্না আত্মসমর্পণ করেন পুলিশের কাছে।

Post Views: 79

Continue Reading

Previous: কলকাতায় পাক-হামলার হুঁশিয়ারি নিয়ে নীরব কেন মোদী? প্রধানমন্ত্রীকে তোপ মমতার
Next: নিজের পরিবারকেই ১২৭০ কোটির বরাত! বিজেপি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.