Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতায় পাক-হামলার হুঁশিয়ারি নিয়ে নীরব কেন মোদী? প্রধানমন্ত্রীকে তোপ মমতার

কলকাতায় পাক-হামলার হুঁশিয়ারি নিয়ে নীরব কেন মোদী? প্রধানমন্ত্রীকে তোপ মমতার

Online Desk এপ্রিল 6, 2026
mamata.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়েছিলেন কলকাতায় হামলা করা হবে বলে। সেই বিষয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নদিয়ায় নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি প্রধানমন্ত্রীকে নিশানা করেন। পাকিস্তান কলকাতা আক্রমণের হুঁশিয়ারি দিলেও প্রধানমন্ত্রী মোদী এ বিষয়ে কেন কিছু বললেন না তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সুপ্রিমো।

উল্লেখ্য, নির্বাচনী প্রচারে রবিবার নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসেছিলেন। কিন্তু পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মন্ত্যের কোনও প্রতিক্রিয়া দেননি। এমনকি বিষয়টি নিয়ে ভারত সরকারের তরফেও কোনও বিবৃতি দেওয়া হয়নি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই নীরবতাকে নিশানা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে? কেন মোদী গতকাল এসে কিছু বললেন না? কেন বলতে পারলেন না কঠোর পদক্ষেপ নেওয়া হবে? কেন চুপ? ওদের মন্ত্রীকে দিয়ে কে এমন কথা বলিয়েছেন? আমরা তদন্ত চাই।’

উল্লেখ্য, শিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাজা আসিফ বলেছিলেন, ‘ভারত যদি কোনও মিথ্যে অজুহাতে অভিযান চালানোর সাহস দেখায়, তাহলে হামলা কলকাতা অবধি টেনে নিয়ে যাওয়া হবে।’ মূলত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইসলামাবাদকে হুঁশিয়ারি দেওয়ার পরেই এই প্রতিক্রিয়া দেন পাকিস্তান। রাজনাথ বলেছিলেন,’ পাকিস্তানের যেকোনও হামলার জবাবে, ভারত এবার প্রয়োজনে ঘরে ঢুকে মারবে।’

Post Views: 130

Continue Reading

Previous: পাকিস্তানের জঙ্গী মডিউল ‘গাজওয়া-ই-হিন্দ’-এর টার্গেট হিন্দু যুবক; উঠে এল চাঞ্চল্যকর তথ্য
Next: তেলেঙ্গানায় শীর্ষ নেতা-সহ ৪০ মাওবাদীর আত্মসমর্পণ

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.