Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাকিস্তানের জঙ্গী মডিউল ‘গাজওয়া-ই-হিন্দ’-এর টার্গেট হিন্দু যুবক; উঠে এল চাঞ্চল্যকর তথ্য

পাকিস্তানের জঙ্গী মডিউল ‘গাজওয়া-ই-হিন্দ’-এর টার্গেট হিন্দু যুবক; উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Online Desk এপ্রিল 6, 2026
terror.png

ওঙ্কার ডেস্ক: উত্তর প্রদেশে বড়সড় জঙ্গি চক্রান্ত ভেস্তে দিল অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস)। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য দেশের ভিতরে নাশকতা চালানোর জন্য পরিকল্পিতভাবে হিন্দু যুবকদের ব্যবহার করার ছক কষছিল পাকিস্তানের একটি জঙ্গি মডিউল।
জানা গিয়েছে, এই চক্রটির মূল লক্ষ্য ছিল তথাকথিত ‘গজওয়া-এ-হিন্দ’ পরিকল্পনাকে বাস্তবায়িত করা। সরাসরি হামলার বদলে ধীরে ধীরে দেশের নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক তৈরি করাই ছিল তাদের কৌশল। আর সেই কারণেই এমন এক পন্থা নেওয়া হয়, যাতে সন্দেহ কম হয় এবং সহজেই সংবেদনশীল এলাকায় প্রবেশ করা যায়।
তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের মধ্যে কয়েকজন হিন্দু যুবকও রয়েছে, যাদের বিশেষভাবে বেছে নেওয়া হয়েছিল। তাদের নতুন পরিচয়, কোডনেম দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাঠানো হত। মূলত মন্দির, ধর্মীয় সমাবেশ কিংবা সেনা ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে তারা গোপনে ভিডিও ও তথ্য সংগ্রহ করত। এরপর সেই তথ্য বিদেশে থাকা হ্যান্ডলারদের কাছে পাঠানো হত। এর পরিবর্তে এদের দেওয়া হত বিপুল অর্থের পরিমাণ।
এই চক্রটির সঙ্গে পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের কিছু জায়গায় থাকা জঙ্গি হ্যান্ডলারদের যোগাযোগ ছিল বলে সন্দেহ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথমে যোগাযোগ স্থাপন করা হত। এরপর ধীরে ধীরে ব্রেনওয়াশ করে যুবকদের এই কাজে নামানো হত। অনেক ক্ষেত্রে অর্থের প্রলোভন দেখানো হয়েছে বলেও জানা গিয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হল, এই নেটওয়ার্ক ইতিমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গার রেকি সম্পন্ন করেছে। আধুনিক প্রযুক্তি, বিশেষ করে মোবাইল অ্যাপ ও লোকেশন ট্র্যাকিং ব্যবহার করে নির্দিষ্ট জায়গায় পৌঁছে তথ্য সংগ্রহ করা হত। তদন্তে ইঙ্গিত মিলেছে, এই তথ্য ভবিষ্যতের বড়সড় হামলার প্রস্তুতির অংশ হিসেবেই জোগাড় করা হচ্ছিল।
এটিএস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এই চক্রটির শিকড় কতটা গভীরে ছড়িয়ে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে এর যোগসূত্র রয়েছে কিনা, তাও তদন্তের আওতায় আনা হয়েছে। ঘটনার পর গোটা দেশে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ছদ্মবেশে এবং ভিন্ন পরিচয় ব্যবহার করে জঙ্গি কার্যকলাপ চালানোর এই নতুন কৌশল নিরাপত্তা সংস্থাগুলির কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

Post Views: 95

Continue Reading

Previous: আমি মেশিন নই লখনউকে জিতিয়ে বললেন শামি
Next: কলকাতায় পাক-হামলার হুঁশিয়ারি নিয়ে নীরব কেন মোদী? প্রধানমন্ত্রীকে তোপ মমতার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.