Skip to content
জুলাই 30, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অসমে বিজেপি ক্ষমতায় এলে অভিন্ন দেওয়নি বিধি লাগু, প্রতিশ্রুতি হিমন্তের

অসমে বিজেপি ক্ষমতায় এলে অভিন্ন দেওয়নি বিধি লাগু, প্রতিশ্রুতি হিমন্তের

Online Desk মার্চ 31, 2026
himanta-biswa-sharma.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও বিধানসভা নির্বাচন। সে রাজ্যে আগামী ৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটকে মাথায় রেখে প্রচার শুরু করেছে সব পক্ষ। এই পরিস্থিতিতে নিজেদের সংকল্প পত্র প্রকাশ করল বিজেপি। সেই সঙ্গে ঘোষণা পদ্ম শিবির পুনরায় অসমে ক্ষমতায় এলে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা হবে। শুধু তাই নয় তার সময়সীমাও বেঁধে দিয়েছেন হিমন্ত বিশ্বশর্ম। তাঁর দাবি, জয়ের তিন মাসের মধ্যে রাজ্যে এই বিধি কার্যকর করা হবে।

মঙ্গলবার বিজেপির ‘সংকল্প পত্র’ প্রকাশ অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-সহ অসমের রাজ্য স্তরের নেতৃত্বও ছিলেন। বিজেপির ইস্তাহার বা ‘সংকল্প পত্রে’ মোট ৩১টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে অভিন্ন দেওয়নি বিধি লাগু, ‘লাভ জেহাদ’ ও ‘ভূমি জেহাদ’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের সরাতে কত সময় লাগবে জানতে চাইলে সে বিষয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে, অনুপ্রবেশকারীরা আসতেই থাকবে। আমাদের তাদের বিরুদ্ধে লড়তে হবে। অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো কোনও বাড়ি তৈরির মতো বিষয় নয়, যে জন্য আমরা একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে পারি।’

হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, গত পাঁচ বছরে ‘আমরা বাংলাদেশি মিয়াদের হাত-পা ভেঙে দিয়েছি। এখন ক্ষমতার কেন্দ্র দিসপুরের আশেপাশে তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাবে না।’ এবার আমরা বাংলাদেশি মিয়াদের রাজনৈতিকভাবে মেরুদণ্ড ভেঙে দেব বলে মন্তব্য করেন অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী।

Post Views: 117

Continue Reading

Previous: ‘মাতৃভূমি’র রিলিজ পিছলেও, নতুন ছবি নিয়ে ফের ময়দানে আসছেন সলমন খান
Next: ফোন ট্র্যাক করা হচ্ছে বলে অভিযোগ শুভেন্দুর, সিইও দফতরে অভিযোগ বিরোধী দলনেতার

সম্পর্কিত গল্প

neeraj-chopra.png

কমনওয়েলথ গেমসে ভারতের পদক আশায় অষ্টম দিন, ফাইনালে নীরজ-সহ তিন জ্যাভলিন তারকা

Online Desk জুলাই 30, 2026
vande-mataram.jpg

তুমুল হট্টগোলের মধ্যেই লোকসভায় পাশ হল জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ বিল

Online Desk জুলাই 30, 2026
modi-in-cave.png

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে খুলছে মন্দির; বিহারে রূপান্তরকামী কমিটি দিয়েছে সবুজ ইঙ্গিত

Online Desk জুলাই 30, 2026

You may have missed

Bangladesh.jpg

লোডশেডিং, গ্যাস-সংকট ও দ্রব্যমূল্যে দিশেহারা বাংলাদেশের মানুষ

Online Desk জুলাই 30, 2026
neeraj-chopra.png

কমনওয়েলথ গেমসে ভারতের পদক আশায় অষ্টম দিন, ফাইনালে নীরজ-সহ তিন জ্যাভলিন তারকা

Online Desk জুলাই 30, 2026
vande-mataram.jpg

তুমুল হট্টগোলের মধ্যেই লোকসভায় পাশ হল জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ বিল

Online Desk জুলাই 30, 2026
bjp-party-office.png

‘এক ব্যাক্তি, এক পদ’ নীতি মেনে কি ফের ঢেলে সাজানো হবে রাজ্য পদ্মফুল শিবিরের নকশা?

Online Desk জুলাই 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.