Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘মাতৃভূমি’র রিলিজ পিছলেও, নতুন ছবি নিয়ে ফের ময়দানে আসছেন সলমন খান

‘মাতৃভূমি’র রিলিজ পিছলেও, নতুন ছবি নিয়ে ফের ময়দানে আসছেন সলমন খান

Online Desk মার্চ 31, 2026
defr.png

ওঙ্কার ডেস্ক: চলতি বছর এপ্রিলেই মুক্তি পাওয়ার কথা ছিল সলমন খান অভিনীত ছবি ‘মাতৃভূমি’। কিন্তু, জানুয়ারি মাসের গোড়াতেই চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন প্রশান্ত। ইন্ডিয়ান আইডল’ খ্যাত গায়ক তথা অভিনেতার আচমকা প্রয়াণের জেরে মাতৃভূমির মুক্তি নিয়ে তৈরি হয়েছে সংশয়। বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রশান্ত তামাংয়ের মৃত্যুর জেরেই নাকি নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না ‘মাতৃভূমি’। শুটিং সম্পূর্ণ করে যেতে পারেননি গায়ক-অভিনেতা। জানা গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি ছিল। প্রশান্তের অকালপ্রয়াণে সবটাই এলোমেলো হয়ে যায়। বর্তমানে নতুন করে সাজানো হচ্ছে চিত্রনাট্য। কিন্তু এর মাঝেই আরও একটি নতুন ছবির কথা ঘোষণা করেলেন সলমন।
সমস্ত ধোঁয়াশা মিটিয়ে পরবর্তী ছবির ঘোষণা করলেন ভাইজান। ২০২৭-এর ইদে ফের দর্শকের দরবারে আসছেন সলমন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন পরবর্তী প্রজেক্টের প্রাথমিক নামও। ইনস্টাগ্রামে পরিচালকের সঙ্গে ছবি শেয়ার করে জানিয়েছেন ফের অ্যাকশন মুভিতেই অভিনয় করবেন সলমন। আর এই খবর আসতেই সলমন ভক্তরা দারুণ খুশি। আর সেই উত্তেজনা আরও একটু উসকে দিয়েছে ছবি মুক্তির দিনক্ষণ। বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, ২০২৭-এর ইদে মুক্তি পাবে সলমনের ছবি। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি তবে আপাতত ‘এসভিসি৬৩’ নামটি রাখা হয়েছে।
সোশাল মিডিয়া পোস্টে সলমন জানিয়েছেন, এপ্রিলেই শুরু হবে সিনেমার শুটিং। এই ছবিতে নিজের সেরাটুকু দিতে আপ্রাণ চেষ্টা করবেন তিনি। অন্যদিকে সিনেমার প্রযোজনা সংস্থাও অভিনেতার সঙ্গে নতুন ছবি তৈরির কথা নিশ্চিত করেছে।
সলমন নতুন ছবির কথা ঘোষণা করতেই উত্তেজনা ভক্তমহলে। পর্দায় ফের অ্যাকশন হিরো হিসেবে ভাইজানকে দেখতে উদগ্রীব সিনেপ্রেমীরা। এক অনুরাগী লিখেছেন, ‘অবশেষে ঘোষিত হল।’ এবার বক্স অফিসে ফের ধামাকা হবে বলেই ভক্তের মত।

Post Views: 126

Continue Reading

Previous: পাকিস্তানে জইশ প্রধান মাসুদ আজহারের ভাইয়ের রহস্যমৃত্যু
Next: অসমে বিজেপি ক্ষমতায় এলে অভিন্ন দেওয়নি বিধি লাগু, প্রতিশ্রুতি হিমন্তের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.