Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে জইশ প্রধান মাসুদ আজহারের ভাইয়ের রহস্যমৃত্যু

পাকিস্তানে জইশ প্রধান মাসুদ আজহারের ভাইয়ের রহস্যমৃত্যু

Online Desk মার্চ 31, 2026
masud-azhar.jpg

ওঙ্কার ডেস্ক: জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের ভাই মোহাম্মদ তাহির আনোয়ারের রহস্যমৃত্যু পাকিস্তানে। তার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাহির আনোয়ার জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত ছিল। বছরের পর বছর ধরে সংগঠনটির কাজকর্মে সক্রিয় ছিল সে। জইশের তরফে আনুষ্ঠানিক ভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, সোমবার গভীর রাতে বাহাওয়ালপুরের জামিয়া মসজিদ উসমান ওয়ালিতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

রিপোর্ট অনুসারে, তাহির আনোয়ারের মৃত্যু কী ভাবে হল তার কারণ সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি। ওই জঙ্গি অসুস্থ ছিল নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। উল্লেখ্য, জইশ-ই-মহম্মদ ভারতে বেশ কয়েকটি বড় হামলার সঙ্গে জড়িত। ২০০১ সালে সংসদ হামলা, ২০১৬ সালের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা কিংবা উরি হামলায় এই সংগঠন জড়িত ছিল। ২০১৯ সালের পুলওয়ামা হামলায়ও এই জঙ্গি সংগঠনটি যুক্ত ছিল। যে হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছিলেন।

পহেলগাঁও কাণ্ডের পর অপারেশন সিঁদুর চলাকালীন ভারতীয় বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে জইশের ঘাঁটিতে হামলা চালিয়েছিল। বাহাওয়ালপুরে এই জঙ্গি সংগঠনের সদর দফতরে হামলা চালিয়েছিল ভারতের বাহিনী। যে আক্রমণে আজহারের বেশ কয়েকজন আত্মীয় নিহত হয়েছিলেন। গত বছরের সেপ্টেম্বরে, জইশের তরফে প্রথমবারের মতো পরোক্ষভাবে এই ক্ষয়ক্ষতির কথা স্বীকার করা হয়েছিল।

Post Views: 116

Continue Reading

Previous: ৮ এপ্রিল মনোনয়ন পেশ করবেন তৃণমূল সুপ্রিমো, মিছিল করে সার্ভে বিল্ডিংয়ে যাবেন মমতা
Next: ‘মাতৃভূমি’র রিলিজ পিছলেও, নতুন ছবি নিয়ে ফের ময়দানে আসছেন সলমন খান

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.