Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ৮ এপ্রিল মনোনয়ন পেশ করবেন তৃণমূল সুপ্রিমো, মিছিল করে সার্ভে বিল্ডিংয়ে যাবেন মমতা

৮ এপ্রিল মনোনয়ন পেশ করবেন তৃণমূল সুপ্রিমো, মিছিল করে সার্ভে বিল্ডিংয়ে যাবেন মমতা

Online Desk মার্চ 31, 2026
MAMATA.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় ভোটের বাদ্যি বেজেছে। মনোনয়ন পর্ব শুরু হয়েছে। সূত্রের খবর, আগামী আগামী ৮ এপ্রিল মনোনয়ন পেশ করবেন ভবানীপুর আসনের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল করে সার্ভে বিল্ডিংয়ে যাবেন তিনি।
সূত্রের খবর, ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো। ৮ তারিখ সকালে তাঁর কলকাতায় ফেরার কথা। জানা যাচ্ছে, ৮ তারিখই কালীঘাট ব্রিজ থেকে মিছিল করে সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দেবেন মমতা।
সূত্রের খবর, ভোটের আগে শিখ, জৈন-সহ একাধিক সম্প্রদায়ের নাগরিকদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছে তৃণমূল। তবে তাতে সুপ্রিমো উপস্থিত থাকবেন না। শীর্ষস্থানীয় নেতারা এই বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
ভোট আর হাতে গোনা কিছুদিন পর। ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়েছে সবদল। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার সারছেন জোর কদমে। উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় ঘুরছেন তাঁরা। বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। তাঁর মধ্যেই ৮ তারিখ মনোনয়ন জমা করবেন মমতা।
উল্লেখ্য, প্রথম দফার ভোট প্রার্থীদের মনোনয়ন জমা করতে হবে ৬ এপ্রিলের মধ্যে। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ৯ এপ্রিল। দ্বিতীয় দফায় প্রার্থীদের মনোনয়ন পেশ করতে হবে ৯ এপ্রিলের মধ্যে। দ্বিতীয় দফায় মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৩ এপ্রিলের মধ্যে।

Post Views: 121

Continue Reading

Previous: বিহারের নালন্দায় মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৯ মহিলার, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Next: পাকিস্তানে জইশ প্রধান মাসুদ আজহারের ভাইয়ের রহস্যমৃত্যু

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.